মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

প্রাইভেট চেম্বারে দুইদিন রোগী না দেখার সিদ্ধান্ত মানসিক রোগ বিশেষজ্ঞদের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ৪:৪৫ · ২ মিনিটে পড়ুন
প্রাইভেট চেম্বারে দুইদিন রোগী না দেখার সিদ্ধান্ত মানসিক রোগ বিশেষজ্ঞদের
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ নভেম্বর, ২০২০, বুধবার 

 

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর রেজিষ্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন এর গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে আজ এবং আগামীকাল (১৮ ও ১৯ নভেম্বর) দুই দিন প্রাইভেট চেম্বারে রোগী না দেখার সিদ্ধান্ত নিয়েছে মানসিক রোগ বিশেষজ্ঞগণ।

 

গত ৯ই নভেম্বর সকাল সাড়ে ৭.০০ টার দিকে এএসপি আনিসুলকে তাঁর কর্মস্থল থেকে ঢাকায় এনে তাঁর স্বজনরা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন রোগীকে চিকিৎসা দেন। এএসপি আনিসুল করিম শিপনের অস্বাভাবিক মৃত্যু মামলায় গতকাল ১৭ই নভেম্বর, ২০২০ ইং তারিখে মঙ্গলবার ভোর ৫ টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে পুলিশের সাদা পোশাকের একটি দল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। পরবর্তীতে তাঁকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

 

তদন্তকালীন সময়ে তাড়াহুড়া করে একজন সরকারি কর্মকর্তাকে তার নিজ হাসপাতালে দায়িত্বপালনজনিত কারণে গ্রেপ্তার করায় প্রতিক্রিয়া ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট (বিএপি)। এসোসিয়েশনটির কার্যকরী কমিটি গ্রেফতার ঘটনার পরপরই জরুরী ভিত্তিতে এক সভার আহ্বান করে। ডা. আব্দুল্লাহ আল মামুনের গ্রেপ্তারের পর উদ্ভূত পরিস্থিতিতে উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে দিয়ে এসোসিয়েশন নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করে:

 

১. ডা. আব্দুল্লাহ আল মামুনকে আইনি সহায়তা প্রদানের মাধ্যমে দ্রুত মুক্ত করে আনার ব্যবস্থা করা।

 

২. ডা. আব্দুল্লাহ মামুনকে গ্রেপ্তারের এই অনভিপ্রেত ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে বিবৃতি প্রদান।

 

৩. অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাচিপ ও বিএমএর সাথে যোগাযোগ করে প্রতিবাদ কর্মসূচি আয়োজন।

 

৪. পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এহেন দুঃখজনক ঘটনার প্রতিবাদ জানানো। পুলিশ এবং মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট সরকারেরই দুটো সংস্থা। কোন কারণে এদের মুখোমুখি দাঁড় না করানোর জন্য সতর্ক করা।

 

৫. ডা. মামুন এর পরিবারের সার্বিক সহযোগিতার জন্য অ্যাসোসিয়েশন এর পক্ষ হতে তাঁদের পাশে থাকা ও যোগাযোগ অব্যাহত রাখা।

 

সেইসাথে পরিশেষে, বর্তমান সময়ের এই ঘটনাকে কেন্দ্র করে বিএমএ এর পক্ষ হতে সাধারণ চিকিৎসকদের আস্থার জায়গায় অনুপ্রবেশ করার আহ্বানও জানায়

বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট।

 

দেশের মানসিক রোগ বিশেষজ্ঞদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর জরুরি সভায় আজ এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই দুই দিন অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই মানসিক রোগ বিশেষজ্ঞদের প্রাইভেট প্র্যাক্টিস বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

 

এছাড়া ডা. আব্দুল্লাহ আল মামুন এর গ্রেফাতারের প্রতিবাদে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ কর্মসূচি চলছে।

ট্যাগ:bapBMA
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।