মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

প্রশংসায় ভাসছে মেডিকেল শিক্ষার্থীদের শর্টফিল্ম “ডানাহীন বিহঙ্গ”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ জুলাই ২০২১, ৫:৫৫ · ২ মিনিটে পড়ুন
প্রশংসায় ভাসছে মেডিকেল শিক্ষার্থীদের শর্টফিল্ম “ডানাহীন বিহঙ্গ”
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫জুলাই, ২০২১

শের ই বাংলা মেডিকেল কলেজের একমাত্র ফিল্ম মেকিং প্রডাকশন “ডে  ড্রিমার্স স্কোয়াড” এর প্রযোজনায় মুক্তি পেল আরো একটি শর্টফিল্ম। চতুর্থ বর্ষের অত্যাধিক ব্যস্ততম সময়ে শের ই বাংলা মেডিকেল কলেজ এর ৪৮ তম ব্যাচের কতিপয় শিক্ষার্থীর  এই ‘স্কোয়াড’ এর অক্লান্ত প্রচেষ্টায়  হরর-থ্রিলার শর্টফিল্ম “ডানাহীন বিহঙ্গ” নির্মিত হয়েছে। মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছে শর্টফিল্মটি।

মেডিকেলের পড়াশুনার প্রচন্ড চাপ,পরিবার ও সমাজ এবং নিজের আবেগ অনুভূতির সাম্যতা রক্ষা করতে না পেরে বেশিরভাগ শিক্ষার্থী ই হতাশাগ্রস্ত হয়ে পরে। সেই হতাশাগ্রস্থ অবস্থা থেকে কেউ কেউ আত্নহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরকম এক কাহিনী নিয়ে শর্টফিল্মটির আবির্ভাব ঘটলেও গল্প মোড় নেয় অন্যদিকে।

ডানাহীন বিহঙ্গের ট্রেইলার মুক্তি পাওয়া থেকেই শর্টফিল্মটি মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনতে থাকে সকল ব্যাচের শিক্ষার্থীরা। “ডানাহীন বিহঙ্গ” এর নির্মানশৈলী, গল্প, অভিনয় সব কিছুতেই মুগ্ধতা তৈরীতে সক্ষম হয়।

শর্টফ্লিম টির প্রধান চরিত্রে ছিলেন আদনান নুহাশ। এছাড়া অভিনয় করেছেন রুমালি, নায়ুম, শাহরিয়ার, নাইম, শাহির, অভিজিৎ, গালিব, সাকিব ও ৫০ তম ব্যাচের রাফাদ, আনাস, ইমন।

ফাতিমা ফারিয়ার গল্পে শর্টফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন ফেরদৌস আহমেদ।
এডিটিং এ ছিলেন আবদুল্লাহ আল মামুন রিয়াদ এছাড়া
সিনেমাটোগ্রাফি তে ছিলেন আবিদুর রহমান জিসান ও সাবিকুর সিফাত।

জানা গেছে ডে ড্রিমার্স স্কোয়াডের সদস্যরা
বিটা ব্লকার ও পরিযায়ী নামক দুটো শর্টফিল্ম নিয়ে কাজ করছেন।

এর আগে “ডেমোম্যান”, “অচেতন সচেতনতা”, “হয়তো”, “চক্রবৃদ্ধি” দর্শকদের কাছে গ্রহনযোগ্যতা লাভ করে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।