মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

পুলিশের গুলিতে শহীদ ইসমাইলের হত্যার অভিযোগে চিকিৎসক গ্রেফতার!

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১:৩৭ · ২ মিনিটে পড়ুন
পুলিশের গুলিতে শহীদ ইসমাইলের হত্যার অভিযোগে চিকিৎসক গ্রেফতার!
লেখার আকার

শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ রিকশাচালক ইসমাইলের চিকিৎসায় অবহেলার অভিযোগে এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) তেজগাঁও জোনের ডিসি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রামপুরা ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে যান রিকশাচালক ইসমাইল। পরে হামাগুড়ি দিয়ে সামনে থাকা হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছে সহযোগিতা চায়। কিন্তু কেউ দরজা খোলেনি। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপরই প্রাণ হারায় ইসমাইল।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন চিকিৎসক ছাড়াও দুজন সেবক (নার্স) এবং দুজন হাসপাতালের ফটক লাগিয়ে রাখা নিরাপত্তাকর্মী রয়েছেন, কিন্তু নেই কোন পুলিশ সদস্য। শহীদ ইসমাইলের চিকিৎসায় অবহেলার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আহত ইসমাইলকে চিকিৎসা প্রদানে তারা গাফিলতি করেছেন, যা তার মৃত্যুর কারণ হয়েছে।

তেজগাঁও জোনের ডিসি আরও জানিয়েছেন, আগের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে, নতুন কোনো মামলা হবে না।

এমন হটকারিতা অভিযোগে ফুঁসছে চিকিৎসকসমাজ। পুলিশের গুলিতে শহীদ একজনের জন্য চিহ্নিত পুলিশ সদস্যকে গ্রেফতার না করে চিকিৎসক কিংবা নার্সকে দায়ি করা কোনভাবেই মানতে পারছেন না তারা। তাদের সাথে একাত্মতা পোষণ করে অনেক সুধীজনকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।