মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

পশুপতি বসুঃ কিংবদন্তী এক এনাটমির শিক্ষক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জুলাই ২০১৬, ১০:০৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

পশুপতি বসু  ছিলেন ঢাকা মেডিকেল কলেজের প্রথম এনাটমির বিভাগীয় প্রধান এবং অধ্যাপক। আগামীকাল ৭১ তম ডিএমসি ডে উপলক্ষে তাঁর সম্পর্কে লিখছি।

এনাটমির এই কিংবদন্তীতুল্য অধ্যাপক ১৯০৭ সালের ১ নভেম্বর পশ্চিম বাংলার বহরমপুরে জন্মগ্রহণ করেন।

পশুপতি বসু ১৯২৩ সালে মুর্শিদাবাদ জিলা স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষা পাশ করেন। সেখানে তিনি প্রথম স্থান অধিকার করেন। পশুপতি বসু জীবনেও কোন পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন নাই। তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে ১৯৩২ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি শুধু প্রথম হন নাই, ফাইনাল পেশাগত পরীক্ষায় তিনি ১০০০ এ ৯৬৮ পেয়েছিলেন। এটি সম্ভবত এখন পর্যন্ত একটি রেকর্ড। তিনি তাঁর শিক্ষাজীবনে বেশ কয়েকটি গোল্ড মেডেল পান।

তিনি কলকাতা মেডিকেল কলেজে এনাটমির শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার এক ছাত্র বলেছেন স্মৃতিচারণ করতে গিয়ে ক্লাসে মানুষ আর অন্য প্রাইমেটদের পার্থক্য পড়াতে গিয়ে তিনি বলতেন, “মানুষ মেরুদণ্ড সোজা করে হাঁটতে পারে, বুড়ো আঙ্গুলের এপোজিসন করতে পারে, এবং তার লেজ নাই” এরপর ছাত্রদের দিকে ঘুরে বলতেন, “তোমাদের কয়েকজনের এখনও কিন্তু লেজ আছে।”

১৯৪৬ সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর শুরুতে এনাটমি ও ফিজিওলজি ডিপার্টমেন্ট না থাকায় শিক্ষার্থীদের মিটফোর্ড মেডিকেল স্কুলে ক্লাস করতে হত। একমাস পর এনাটমি বিভাগের অধ্যাপক পশুপতি বসু  এবং ফিজিওলজি বিভাগে অধ্যাপক হীরালাল সাহা  শিক্ষক হিসেবে যোগদানের পর হাসপাতালে ২২ নং ওয়ার্ডে ক্লাস শুরু হয়। তখন ছিল না কোন লেকচার গ্যালারি বা ডিসেকশান হল। ১৯৪৭ সালে দেশভাগের পর পশুপতি বোস আবার কলকাতায় চলে আসেন।

১৯৫২ সালে তিনি রকাফেলার ফাউন্ডেসনের আমন্ত্রণে আমেরিকায় যান। সেখানে এক বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি লেকচার দেন। তিনি ব্রিটেনের রয়্যাল সোসাইটির ফেলোশিপ অর্জন করেন।
কলকাতায় ফিরে আসার পর কলকাতা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল পদে তিনি নিযুক্ত হন। তাঁকে এই নিয়োগ দেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এবং আরেকজন কিংবদন্তী ডা বিধান চন্দ্র রায়।
১৯৭৯ সালে ৭২ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। তাঁর নামে কলকাতায় পশুপতি বসু লেন নামে একটি সড়ক রয়েছে।

লেখকঃ রজত দাশগুপ্ত 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।