মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

পদত্যাগপত্র জমা দিয়েছেন নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ · ২ মিনিটে পড়ুন
পদত্যাগপত্র জমা দিয়েছেন নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক
লেখার আকার

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

আন্দোলনের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায়ও তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের আগেই নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ উপদেষ্টা বরাবর নিজেই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতালের বিশেষসূত্র।

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, গতকাল (১২ ফেব্রুয়ারি) চিকিৎসকদের আন্দোলনের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক হয়েছিল। সেখানে পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে এ সংক্রান্ত ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে স্বৈরাচারে দোসরখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলের পুনরায় হাসপাতালে যোগদান ঘিরে হাসপাতাল পরিচালকের সঙ্গে চিকিৎসকদের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে পরিচালকের পক্ষ হয়ে আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা করেন। এতে দুজন চিকিৎসক গুরুতর আহত হওয়ার পাশাপাশি মোট ১০ জন আহত হন। প্রতিবাদে চিকিৎসকরা জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে প্ল্যাটফর্মের পক্ষ থেকে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। তবে আজ তিনি অফিসে এসেছেন।

উল্লেখ্য, অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক। নিয়মিত চাকরির পরও চুক্তিভিত্তিক ১০ বছরেরও বেশি সময় তিনি ওই পদে আছেন। সর্বশেষ চিকিৎসকদের আন্দোলনের মুখে তাকে সরে যেতে হচ্ছে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।