মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ · ৪ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

পটুয়াখালীতে নতুন সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল।

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ অক্টোবর ২০১৬, ৭:৫২ · ২ মিনিটে পড়ুন
পটুয়াখালীতে নতুন সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল।
লেখার আকার

পটুয়াখালীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮৪ কোটি টাকার এ–সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২০২০ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।

শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেকে মোট ৩ হাজার ৪৮৮ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ১ হাজার ৪০০ কোটি টাকার রুরাল ইলেট্রিফিকেশন আপগ্রেডেশন প্রজেক্ট; ৯২৭ কোটি টাকার টাকার বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি এমজি যাত্রীবাহী কোচ সংগ্রহ; ৩১৬ কোটি টাকার শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মহাসড়ক মান উন্নয়ন; ৯৬ কোটি টাকার ঢাকার আজিমপুরে জুডিশিয়াল কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ; ৫৯ কোটি টাকার সুরেশ্বর খাল পুনঃখনন ও নিষ্কাশন প্রকল্প; ৫৫ কোটি টাকার কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজের সন্নিকটে ভূরুঙ্গামারী-মাদারগঞ্জ সড়ক পথকে দুধকুমার নদের ভাঙন থেকে রক্ষা এবং কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ থেকে বজরা সিনিয়র মাদ্রাসা পর্যন্ত তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প এবং ৫০ কোটি টাকার ঢাকা সেনানিবাসে অবস্থিত প্রয়াসের উন্নয়ন ও সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্প।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৫টি মন্তব্য

  1. জেলায় জেলায় মেডিক্যাল কলেজ, অত:পর থানায় থানায় মেডিক্যাল কলেজ…?

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।