সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
প্ল্যাটফর্ম লোগো
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নয়াদিল্লিতে চিকিৎসক ধর্মঘট

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২০ টি হাসপাতালের প্রায় ২০০০ আবাসিক চিকিৎসক গত ২৩ শে জুন, সোমবার অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট ডাকেন। এইসব হাসপাতালের মধ্যে রয়েছে রাম মনোহর লহিয়া হাসপাতাল, সাফদারজাং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাওলানা আজাদ মেডিকেল কলেজ হাসপাতাল যা কেন্দ্রীয় সরকার, দিল্লী সরকার এবং সিটি কর্পোরেশানের অধীনে পরিচালিত।

গতবছরের ২৭ শে অক্টোবরেও একই ইস্যুতে দিল্লী চিকিৎসকেরা ধর্মঘট ডাকেন। যার ফলশ্রুতিতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার জরুরী মিটিং ডাকে এবং চিকিৎসকদের দাবী-দাওয়া নিয়ে আলোচনার পর তা মেনে নিয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু, ধর্মঘটরত চিকিৎসকেরা জানান যে, সরকার তাদের পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বাস্থ্য মন্ত্রীকে লিখিত আকারে জানানোর পরেও।
এরই প্রেক্ষিতে তারা এবারের ধর্মঘটে যোগ দিয়েছেন বলে জানা। তাদের এবারের ১৯ দফা দাবী-দাওয়ার মধ্যে রয়েছে- হাসপাতালে জরুরী প্রাণরক্ষাকারী ঔষধের পর্যাপ্ত সরবরাহ, বিভিন্ন হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি, হাসপাতালে রোগীদের জন্যে নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, চিকিৎসকদের যথাসময়ে বেতন-ভাতাদি প্রাপ্তি এবং অতিরিক্ত কর্মঘন্টার জন্যে মূল বেতনের বাইরেও অতিরিক্ত অর্থ প্রদান ইত্যাদি।
ঘটনার ধারাবাহিকতায় ২৩ শে জুন, সোমবার সন্ধ্যায় দিল্লী সরকারের সাথে দিল্লী চিকিৎসকদের প্রধান সংগঠন ফোরডা (FORDA- Federation Of Resident Doctor’s Association) এর জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আবাসিক চিকিৎসকদের ১৯ দফা দাবীসহ সভায় তাৎক্ষণিকভাবে উপস্থাপিত ৫টি নতুন দাবী-দাওয়াও মেনে নেওয়া হয়। মূখ্য মন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল বলেন, “নিরাপত্তার বিষয়টিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমি সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যে লেফটেন্যান্ট গভর্নরকে বলেছি। তিনি দিল্লী পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে শহরের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়।” তিনি আরও বলেন, “কিছু কিছু দাবী- যেমন হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো, এটি তিন মাসের মধ্যে করা সম্ভব নয়। আমরা এ ব্যাপারে কাজ করছি এবং নতুন কিছু নির্মাণের কাজও চলছে। এটা কিছুটা সময়সাপেক্ষ।” এছাড়াও তিনি স্বাস্থ্য অধিদপ্তরকে হাসপাতালসমূহের জরুরী বিভাগগুলোকে অবকাঠামোগতভাবে আরও শক্তিশালী করার জন্যে ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন বলেও জানান।
চিকিৎসকদের এরপর ২৪ শে জুন, মঙ্গলবার সকাল ১১টার মধ্যে কাজে যোগদান করার নির্দেশ দেয়া হয়। কিন্তু, সকল দাবী-দাওয়া পূরণ হওয়ার আগ পর্যন্ত কর্মক্ষেত্রে চিকিৎসকদের যোগদান না করার সিদ্ধান্ত নেয়া হলে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেবলমাত্র অল্প কিছু আবাসিক চিকিৎসক জরুরী বিভাগে কাজ শুরু করলে সরকার থেকে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়। এতেও কাজ না হলে চিকিৎসকদের উপর পরবর্তী ছয় মাসের জন্যে দিল্লী সরকার কর্তৃক Essential Services Maintenance Act (ESMA) আরোপ করা হয়। এরই প্রেক্ষিতে FORDA এর জরুরী সভা শেষে আবাসিক চিকিৎসকেরা ২৪ শে জুন রাতে দুই দিন ব্যাপী চলতে থাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
তথ্যসূত্রঃ Times Of India, Indian, Idian express and india tv news

সম্পাদনায়ঃ ডা মাহরুফ বিন নজরুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “নয়াদিল্লিতে চিকিৎসক ধর্মঘট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।