মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
চট্টগ্রাম মেডিকেল কলেজ

নিহতদের শনাক্তে চমেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ জুন ২০২২, ১০:০২ · ২ মিনিটে পড়ুন
নিহতদের শনাক্তে চমেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন, ২০২১, সোমবার

আজ ৬ জুন, সোমবার সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন-বিস্ফোরণের ঘটনায় নিহত-নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।

 

আজ সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে নমুনা সংগ্রহ করা হবে এমন ঘোষণা দেওয়ার পর নিহতদের স্বজনেরা সেখানে ছুটে যান।

ছবিঃ চমেকে ডিএনএ সনাক্তকরণে নমুনা সংগ্রহ কেন্দ্র।

সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি পরিবারের দুজনের কাছ থেকে নমুনা নেওয়া হবে। নমুনা হিসেবে অন্তত দুজন স্বজনের রক্ত নেওয়া হচ্ছে।’

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন বলেন, ‘নমুনা সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত নমুনা বিশ্লেষণ সময়সাপেক্ষ কাজ। তাই ডিএনএ রিপোর্ট পেতে এক মাসের মতো লাগতে পারে।

ছবিঃ ডিএনএ সনাক্তকরণে চমেকে পরিবারের সদস্যের ভিড়।

তিনি আরও বলেন, ‘নমুনা বিশ্লেষণের ফলাফল পাওয়া পর্যন্ত লাশ কী করা হবে, তা নিয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

ডিআইজি আনোয়ার হোসেন আরও জানান, ‘রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪১ জনের লাশের মধ্যে ২২ জনের লাশ শনাক্ত করেছে। আর নিখোঁজদের নমুনায় নিখোঁজের বাবা-মা, ভাই-বোন, কিংবা সন্তানদের মধ্যে যে কোনও দুজন নমুনা দিতে পারবেন। এসব নমুনা লাশের সঙ্গে মিলিয়ে দেখা হবে।’

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডেঙ্গু চিকিৎসায় চমেক হাসপাতালে ৩ হাজার ব্যাগ স্যালাইন বরাদ্দ

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ডেঙ্গু চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জন্য তিন হাজার ব্যাগ নরমাল স্যালাইন বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক এ স্যালাইন বরাদ্দ দেওয়া হয়…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

শৃংখলা ভঙ্গের অভিযোগে চমেকে ইন্টার্ণ চিকিৎসকসহ ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১১ শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ (২৮ অক্টোবর) গণমাধ্যমকে এই তথ্য…

২৮ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ৫০ জন চিকিৎসক সোমবার চট্টগ্রামে অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে যাচ্ছেন

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন, ২০২২, সোমবার আজ সোমবার, ৬ জুন, ২০২২ চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের চিকিৎসা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ৫০ জনের দল চট্টগ্রাম…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।