মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ডেন্টাল

নিপসমে “ডেন্টাল পাবলিক হেলথ” নিয়ে কোর্স চালু করার প্রস্তাবনা বাংলাদেশ ডেন্টাল সোসাইটির

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ জুলাই ২০১৭, ১২:৪১ · ২ মিনিটে পড়ুন
নিপসমে “ডেন্টাল পাবলিক হেলথ” নিয়ে কোর্স চালু করার প্রস্তাবনা বাংলাদেশ ডেন্টাল সোসাইটির
লেখার আকার

19875253_1594499293895736_7621761098622332483_n

 

গত ১০ জুলাই,২০১৭ তে পাবলিক হেলথ এর বিশেষায়িত প্রতিষ্ঠান NIPSOM এ উচ্চতর কোর্স চালু করে দেশের সমগ্র জনগোষ্ঠীকে ওরাল হেলথ সার্ভিসের আওতায় আনার লক্ষ্যে  প্রস্তাবনা করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ডাঃ আবুল কাসেম এবং মহাসচিব ডাঃ হুমায়ুন কবীর বুলবুল ।

 

 

 

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রাসঙ্গিক প্রস্তাবনাগুলো হলঃ

১। যত দ্রুত সম্ভব ডেন্টাল পাবলিক হেলথ কোর্স চালু করা।

২।অদুর ভবিষ্যতে প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে রুপান্তর হলে সেখানে ডেন্টাল পাবলিক হেলথ নিয়ে  আলাদা ফ্যাকাল্টি তৈরি করা।

 

19894628_1594499230562409_2426407150047011450_n

নিপসম এদেশের একটি অন্যতম আন্তর্জাতিক মানের গবেষনাধর্মী বিশেষায়িত প্রতিষ্ঠান ।

FDI 2013 সালে এক সাধারণ সভায়  ওরাল হেলথ (মুখের স্বাস্থ্য)  কে মৌলিক অধিকার ও সু-স্বাস্থ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা দিয়েছে। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে  মুখের স্বাস্থ্যের  সাথে শরীরের অন্য রোগ যেমন ডায়াবেটিস,ক্যান্সার , শ্বাসনালীর রোগসহ বিভিন্ন রোগের প্রত্যক্ষ সম্পর্ক সুপ্রমাণিত।

সাধারণ জনগণের দাঁত ও মুখের বিভিন্ন রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা ,নীতি নির্ধারণী সিদ্ধান্ত এবং বিষয়টিকে সার্বক্ষণিক নজরদারীতে রেখে এই স্বাস্থ্য ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য “ডেন্টাল পাবলিক হেলথ” দন্ত চিকিৎসার জগতে অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

তাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে ডেন্টাল পাবলিক হেলথ এর উচ্চতর প্রশিক্ষণ চালু করে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে প্রতিরোধ্মূলক ও গবেষণামুলক কার্যক্রম শক্তিশালী করে সমগ্র জনগোষ্ঠীকে ওরাল হেলথ সার্ভিসের আওতায় আনার সুযোগ তৈরি হবে।

 

 

আর গতকাল তাই , নিপসমের  পরিচালক অধ্যাপক ডাঃ বায়েজিদ খুরশীদ রিয়াজের সাথে হৃদ্যতাপূর্ণ পরিবেশে  এই বিষয়ে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপের সূচনা হল ।

19989273_1594499207229078_5470070582538170566_n

 
তথ্য ঃ ফারিহা খান, প্ল্যাটফর্ম ডেন্টাল উইং ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ডেন্টালের বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের ৫টি বিষয়ে এমডি কোর্স শুরুর সিদ্ধান্ত

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ এ বছরই চালু হতে যাচ্ছে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের পাঁচটি বিষয়ে তিন বছরের এমডি কোর্স। গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে ডেন্টাল ফ্যাকাল্টির বেসিক ৫টি বিভাগে প্রতিবছর…

১৫ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল বিভাগ চালু

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৭ জুলাই, ২০২১ গতকাল ৬ জুলাই, ২০২১, রোজ মঙ্গলবারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খোলা হলো "ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল" ডিভিশন। কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং -৬২৭৬) ৩১/০৫/২১ তারিখে…

৭ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।