মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

নারায়ণগঞ্জে করোনা হাসপাতালের প্রধান চিকিৎসকসহ ১৭ জন করোনায় আক্রান্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ৮:৫০ · ২ মিনিটে পড়ুন
নারায়ণগঞ্জে করোনা হাসপাতালের প্রধান চিকিৎসকসহ ১৭ জন করোনায় আক্রান্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ১৫ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেটি এখন করোনা হাসপাতাল হিসেবে পরিচিত সে হাসপাতালের প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপ পরিচালক (স্বাস্থ্য) ডা. গৌতম রায় ও নার্সসহ ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জাহিদুল ইসলাম। প্রায় সবাই বর্তমানে এ হাসপাতালেই আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, “উক্ত হাসপাতালের একজন মেডিসিন ডাক্তার ইতোমধ্যে আক্রান্ত হয়ে সবার আগে আইসোলেশনে রয়েছেন। পরে আরো ৩ জনকে পাওয়া যায় পজিটিভ। তাদের ৪ জনের পর এখানকার স্টাফদের টেস্ট করানো হয়। আজ প্রধান চিকিৎসক সহ ১৩ জনের রিপোর্ট এসেছে পজিটিভ। আপাতত তিনি এখানেই আইসোলেশনে রয়েছে। মোট এ হাসপাতালের ১৭ জন এখন করোনায় আক্রান্ত।”

প্রসঙ্গত, এর আগে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম সহ বেশ কয়েকজন ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় ও এ্যাম্বুলেন্স চালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তাদের সংস্পর্শে এসে আরও ডজন খানেক চিকিৎসাকর্মী কোয়ারেন্টিনে রয়েছেন।

নারায়ণগঞ্জ জেলায় ইতিমধ্যে দুজন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক
শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।