মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা মেডিকেল কলেজ

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

Editorপ্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৯:৫৬ · ৪ মিনিটে পড়ুন
নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা:  “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে ৫৯টি প্রতিষ্ঠান থেকে মোট ২৩৫ জন নিবন্ধন করেন। গবেষণা প্রস্তাবনা ও অ্যাবস্ট্রাক্ট মিলিয়ে মোট ১৫২টি সাবমিশন জমা পড়ে। গবেষণার কাজ উপস্থাপন, বৈজ্ঞানিক আলোচনা এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পান।

সম্মেলনের মূল লক্ষ্য ছিল মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ বাড়ানো, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে গবেষণাভিত্তিক সহযোগিতা গড়ে তোলা।

উদ্বোধনী অনুষ্ঠান

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম. এ. ফয়েজ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ; অধ্যাপক ডা. মো. সাইফুল হাসান, অধ্যক্ষ, নেত্রকোণা মেডিকেল কলেজ; অধ্যাপক ডা. ফাহমিদা নাজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের শিক্ষক; অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক-কান-গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ; অধ্যাপক শাহাবুল হুদা চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের শিক্ষক; সহযোগী অধ্যাপক ডা. মির্জা মো. আসাদুজ্জামান, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ; এবং ডা. আসিফ হোসাইন, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), ঢাকা মেডিকেল কলেজ।

 

এ ছাড়া অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ মুনির-উজ-জামান, আহ্বায়ক, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম) এবং অধ্যাপক ডা. মোহাম্মদ জাকারিয়া আল-আজিজ, সদস্যসচিব, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।

 

বৈজ্ঞানিক আলোচনা ও গবেষণার সুযোগ

 

সম্মেলনে দেশ-বিদেশে কর্মরত গবেষক ও বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক আলোচনা ও জ্ঞান বিনিময়ে অংশ নেন। বক্তাদের মধ্যে ছিলেন ডা. মাহজাবিন ইসলাম অরিন, কনসালট্যান্ট নিউরোলজিস্ট, শেফিল্ড টিচিং হসপিটাল এবং ইউনিভার্সিটি অব শেফিল্ডের গবেষণা ও শিক্ষাদান কার্যক্রমের সঙ্গে যুক্ত; ডা. মুহাম্মদ তারিক আরাফাত, অধ্যাপক, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট); এবং ডা. সাজেদুর রহমান শাওন, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে ডক্টরেট ডিগ্রিধারী গবেষক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের সেন্টার ফর বিগ ডেটা রিসার্চ ইন হেলথের গবেষক ও কার্ডিওভাসকুলার মেডিসিনে রিয়েল ওয়ার্ল্ড এভিডেন্স গবেষণা দলের প্রধান।

 

এসব আলোচনায় গবেষণার বিভিন্ন দিক, বৈজ্ঞানিক পদ্ধতি এবং ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা উঠে আসে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞ গবেষকদের কাছ থেকে শেখা এবং নিজেদের গবেষণার ধারণা আরও উন্নত করার সুযোগ পান।

 

আয়োজক দল ও সহযোগী প্রতিষ্ঠান

সম্মেলনের আহ্বায়ক ছিলেন মুবিন ইবনে মকবুল, পোস্টডক্টরাল রিসার্চ ফেলো, মায়ো ক্লিনিক, রচেস্টার, মিনেসোটা, যুক্তরাষ্ট্র।

সম্মেলনটি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের (BSM) পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়। স্পনসর হিসেবে ছিল বেক্সিমকো ফার্মা এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্ল্যাটফর্ম টুডে। নির্বাচিত গবেষণা প্রস্তাবনার জন্য স্পন্দনবি (SpaandanB)-এর পৃষ্ঠপোষকতায় অনুদানের ব্যবস্থা করা হয়।

 

সম্মেলন আয়োজনে যুক্ত ছিল পাঁচটি সংগঠন:

– ঢাকা মেডিকেল কলেজ রিসার্চ অ্যান্ড একাডেমিক ক্লাব (DMCRAC)

– স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রিসার্চ অ্যান্ড ক্রিয়েটিভ সোসাইটি (SSMCRCS)

– চট্টগ্রাম মেডিকেল কলেজ রিসার্চ ক্লাব (CMCRC)

– ইব্রাহিম মেডিকেল কলেজ রিসার্চ ক্লাব (IMCRC)

– নেত্রকোণা মেডিকেল কলেজ রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার ক্লাব (NMCRCC)

আয়োজক সংগঠনগুলোর কো-চেয়ার হিসেবে দায়িত্বে ছিলেন ডা. শেখ মো. আসিফ আবদুল্লাহ (DMCRAC), ডা. প্রচুর্য সরকার (SSMCRCS), ডা. ঐশ্বরিয়া শ্রাবন্তী (NMCRCC), আবদুল হান্নান আকিব (CMCRC) এবং আফিয়া জাহিন বিনতে সরওয়ার (IMCRC)।

ক্লাব পার্টনার হিসেবে ছিল রাজশাহী মেডিকেল কলেজ সায়েন্স ক্লাব, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এবং SCMST রিসার্চ ক্লাব। নেটওয়ার্কিং পার্টনার হিসেবে যুক্ত ছিল প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া এবং বাংলাদেশ রিসার্চ সোসাইটি। কোলাবরেটর সংগঠন হিসেবে ছিল প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যাড ডেন্টাল সোসাইটি।

বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার

সম্মেলনে গবেষণা প্রস্তাবনা ও অ্যাবস্ট্রাক্টের মৌখিক উপস্থাপনা, পোস্টার উপস্থাপনা, জার্নাল ক্লাব, এক মিনিটের ভিডিও চ্যালেঞ্জ এবং মেডিকেল কুইজের আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের গবেষণার কাজ তুলে ধরেন এবং তাঁদের কাজের স্বীকৃতি পাওয়ার সুযোগ পান।

প্রথম দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আশিক।

সেরা গবেষণা প্রস্তাবনার মৌখিক উপস্থাপনা (Best Proposal Oral Presentation):

– আইদীদ ইসলাম (Aideed Islam)

– তাসকিনুল হুদা সাকিব (Taskinul Huda Saquib)

– শতদল বিশ্বাস (Shatodol Biswas)

– সুমেহরা কবির (Sumehra Kabir)

নির্বাচিত গবেষণা প্রস্তাবনাগুলোর জন্য স্পন্দনবি (SpaandanB)-এর পৃষ্ঠপোষকতায় অনুদানের ব্যবস্থা করা হয়।

গবেষণার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়

ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬ শিক্ষার্থীদের গবেষণার কাজ উপস্থাপন, অভিজ্ঞ গবেষকদের কাছ থেকে শেখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা বাড়াতে এবং দেশের স্বাস্থ্যখাতে গবেষণার চর্চা এগিয়ে নিতে সহায়ক হতে পারে।

আয়োজকেরা সম্মেলন সফল করতে সহযোগিতাকারী অতিথি, শিক্ষক, গবেষক, বক্তা, বিচারক, অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক, আয়োজক কমিটির সদস্য, পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ বাড়ানো, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে গবেষণাভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢামেকে ২১ দালাল আটক, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে নারীসহ দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে আজ (২৫ নভেম্বর)…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢামেকে আবারও ‘ভুয়া চিকিৎসক’ আটক

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (৩০) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা। আজ (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের নাক, কান, গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক…

১৭ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।