মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
চিকিৎসা সহায়ক

নবজাতক শিশুর স্তনে ফোঁড়া এবং একটি ভুল ধারণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ এপ্রিল ২০১৬, ১২:৪৪ · ২ মিনিটে পড়ুন
নবজাতক শিশুর স্তনে ফোঁড়া এবং একটি ভুল ধারণা
লেখার আকার

একটি ক্রন্দনরত মহিলা, তার দুই স্তনেই ফোলা নিয়ে এসেছে, সাথে ১৮ দিনের একটি বাচ্চা আছে। বাচ্চাটির অনেক জ্বর ছিলো, তাকে খাওয়ানো যাচ্ছিলো না। যখন তাকে পরীক্ষা করলাম, দেখলাম বাচ্চাটির দুই স্তনেই ফোঁড়া আছে। বাচ্চাটিকে অতিদ্রুত হসপিটালে ভর্তি করা উচিত!

এই বয়সের একটি বাচ্চার কেনো স্তনে ফোড়া হবে?

অনেক বাচ্চাই জন্মগতভাবে সামান্য বড় দানাদার স্তন নিয়েই জন্মায়; মায়ের শরীরে হরমোনের তারতম্যের কারনেই এটা হয়ে থাকে। এই ফোলার কোন চিকিৎসা লাগেনা, একটা সময় পরে এমনিতেই ঠিক হয়ে যায়।

 

গতানুগতিকভাবে, প্রতিটা পরিবার একটি ” দাঈ ” ঠিক করে বাচ্চা প্রসব করানোর জন্য। এই বৃদ্ধ অশিক্ষিত মহিলাদের

বাচ্চা প্রসব সংক্রান্ত অনেক ভুল ধারণা থাকে; দুর্ভাগ্যবশত এই মহিলাগুলোর স্বাস্থ্যবিষয়ক সিদ্ধান্তই পরিবারের প্রথম ও মুখ্য

সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।

 

একটি ভুল ধারণা হচ্ছে, এই দানাদার স্তনে যেই দুধ থাকে তা ক্ষতিকর এবং তাই ফেলে দেওয়া উচিত। দুর্ভাগ্যবশত মায়ের

স্তনের মত বাচ্চার স্তনে কোন ছিদ্র থাকেনা, তাই দুধ বের হয়ে আসার কোন পথ নেই। দুধ বের করার জন্য, জোরপূর্বক

স্তনকে চাপা হয়। এর ফলে, বাচ্চার নরম স্তনের চামড়া ছিঁড়ে যায়।

 

এর মধ্যে বেশিরভাগ মহিলাই অস্বাস্থ্যকর অবস্থায় থাকে। তারা বাচ্চাকে ধরার পূর্বে সাবান অথবা জীবাণুনাশক লোশন

দিয়ে হাত না ধুয়েই স্পর্শ করে। যদি কোন বাচ্চার চর্মরোগ থাকে, সেই রোগ অন্য বাচ্চাদের মধ্যেও ছড়ায় যদি, এই দাঈ’রাই

তাদের গোসল এবং শরীর মালিশ করায়।

 

দুধ বের করার এমন ভুল প্রক্রিয়ার কারনেই বাচ্চাদের স্তনে ফোঁড়া হয়ে থাকে। বাচ্চাটির অপারেশনের মাধ্যমে ফোঁড়া

থেকে পুঁজ বের করা প্রয়োজন তাই, তাকে এক সপ্তাহের জন্য হাসপাতালে থাকতে হয়।

দুর্ভাগ্যবশত এই অসৎ অভ্যাস খুবই প্রচলিত এবং এর ফলাফলস্বরূপ অনেক বাচ্চাই মারাত্মকভাবে ভুগছে।

এটাই উপযুক্ত সময়, এই ভুল ধারণাগুলোকে বর্জন করার।

Dr. Ashok Kapse
Dr. Ashok Kapse

written by : Dr. Ashok Kapse, Consulting Pediatrician of Kapse children hospital surat GujratIndia

অনুবাদ এবং সমন্বয়ে ঃ শায়েরী রায় পূর্ণিমা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ!

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। আজ (২৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা কর্তৃক জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এ শর্ত আরোপ করা হয়েছে। যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে পৌঁছেছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল 

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল ‘অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল’ চক্ষুরোগ সংক্রান্ত প্রশিক্ষণ দিতে চট্টগ্রামে পৌঁছেছে। একটি এমডি-১০ মডেলের উড়োজাহাজে স্থাপিত উড়ন্ত চক্ষু হাসপাতালটি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত…

১৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এক্সরে থেকে রোগ নির্ণয় করবে এআই, বুয়েট শিক্ষার্থীদের আন্তর্জাতিক পুরস্কার অর্জন

সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ এক্স-রে চিকিৎসায় সহায়তা করবে, এমন এক মেশিন লার্নিং মডেলের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল অস্টিওঅ্যাসিস্ট। এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণে করে রোগ নির্ণয়, অসুখের মাত্রা নির্ণয় এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে ডাক্তারের…

১১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।