মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
নিউজ

নওগাঁ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

অংকন বনিকপ্রকাশ: ২৪ মে ২০২০, ৪:০২ · ২ মিনিটে পড়ুন
নওগাঁ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২৪ মে, ২০২০

নওগাঁ জেলার মেডিকেল ও ডেন্টাল ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত সংগঠন “নওগাঁ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন” এর উদ্যোগে নওগাঁ জেলার ৪টি থানায় (নওগাঁ সদর, মান্দা, মহাদেবপুর ও নিয়ামতপুর) মোট ২০০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে গতকাল শনিবার (২৩ মে) ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদের উপহার হিসাবে চাল, ডাল, আলু, তেল, লাচ্ছা সেমাই, চিনি, দুধ ও সাবান এর প্যাকেট নিজেরাই পৌঁছে দেন বাড়িতে বাড়িতে।

সংগঠনটির সভাপতি ডা. মিলন পাল বলেন,

“সংগঠনটির সদস্যরা সবাই দেশের কোন না কোন মেডিকেল অথবা ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রী। তারা নিজেরা চলেন বাবা-মায়ের টাকায়। পড়ালেখার পাশাপাশি মানব সেবার ব্রত নিয়েই সবাই কে একসাথে নিয়ে গঠন করা হয় নওগাঁ জেলা মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন।”

সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. মো হাবিবুল্লাহ বলেন,

“দেশের এই দূর্যোগের মুহূর্তে আমরা আমাদের ঈদ আনন্দটা গরীব দুঃখী মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমরা এই ঈদ উপহার সামগ্রী বিতরণের ব্যাবস্থা করেছি। আর এর জন্য আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যসহ বিভিন্ন মেডিকেল এর শিক্ষকবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেছেন।

মান্দা উপজেলায় দায়িত্বে ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইমরান ও আপেল মাহমুদ ছাড়াও শরিফ ও ফিরোজ। নওগাঁ সদরের দায়িত্বে ছিলেন মোহাইমিনুল প্রিন্স, আরমান, হাবিবুর, আনান সহ আরো অনেকে। মহাদেবপুর উপজেলায় দায়িত্বে ছিলেন ডা. মিলন পাল, নিশাত তাসনিম, ইমরান, দিলতাজ আরা। নিয়ামতপুর উপজেলায় দায়িত্বে ছিলেন মাহফুজ, খাইরুল, নাইম ও খালেকুজ্জামান।

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাইমিনুল প্রিন্স বলেন,

“আমি কাউকে ধন্যবাদ দিতে চাইনা কারণ, এটা আমাদের দায়িত্ব। দেশের এই প্রয়োজনে যতটুকু পেরেছি আমরা মানুষের পাশে থেকেছি। প্রতিটা মেম্বারের কাছে কৃতজ্ঞ। সবাই মিলে আমরা হয়তো একটা উদাহরণ সৃষ্টি করলাম। যে যার জায়গা থেকে সাহায্য করেছে সবার প্রতি শ্রদ্ধা আর ভালবাসা। সামনে এই এসোসিয়েশন নওগাঁ জেলার মানুষকে আরো ভাল কিছু উপহার দিবে”।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।