মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ · ৩ জমাদিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পদকে ভূষিত হলেন অধ্যাপক এবিএম আব্দুল্লাহ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ মার্চ ২০২৩, ৭:৫৯ · ২ মিনিটে পড়ুন
ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পদকে ভূষিত হলেন অধ্যাপক এবিএম আব্দুল্লাহ
লেখার আকার

বৃহস্পতিবার, ২রা মার্চ, ২০২৩

গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায়  “গুণীজন সংবর্ধনা পরিষদ” এর  উদ্যোগে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে ইমেরিটাস অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ সহ দেশবরেণ্য ৯ জন খ্যাতিমান ব্যক্তিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পদকে ভূষিত করা হয়।

ছবি সংগৃহীত

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি।

নিজ নিজ অঙ্গনে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ সহ সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন অধ্যাপক আতিকুল ইসলাম, কথা সাহিত্যিক আনিসুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জন কুমার দাস, বাংলাদেশ পুলিশ এর এন্টি-টেরিজম ইউনিট ডিআইজি মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক তুষার আব্দুল্লাহ, সংগীত গীতিকার ও সুরকার শুভ্রদেব, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী তারিন জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও “গুণীজন সংবর্ধনা পরিষদ” এর প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী এবং গেস্ট অফ অর্ণার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাঃ মোঃ আবু সাইদ সহ আরও অনেকে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য। ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।