মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ধর্ষণ প্রতিরোধে যৌক্তিক পদক্ষেপ গ্রহণের দাবীতে ফমেক শিক্ষার্থীদের মানববন্ধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ অক্টোবর ২০২০, ৯:৩৯ · ২ মিনিটে পড়ুন
ধর্ষণ প্রতিরোধে যৌক্তিক পদক্ষেপ গ্রহণের দাবীতে ফমেক শিক্ষার্থীদের মানববন্ধন
মানববন্ধনে ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৭ অক্টোবর, ২০২০

সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবীতে ফরিদপুরে মানববন্ধন করেছে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) এর শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফমেক শিক্ষার্থীরা

মানববন্ধনে ফমেকের ৫ম বর্ষের শিক্ষার্থী মিসবাহ উদ্দীন, রায়হানুল ইসলাম, রোয়েল সাহা রোমী, ৪র্থ বর্ষের তানজিম আহমেদ সিয়াম, নাজমুস সাকিব, ৩য় বর্ষের ইশতিয়াক আহমেদ অর্ণব, ইশতিয়াক আহমেদ পরাগ, নাইমুল হক নেহাল, নাইম কবির রোচি, আশরাফুল ইসলাম, জহিরুল ইসলাম, জুনেদ আহমেদ, ফয়সাল আহমেদ খান, ওয়ালিদ বিন মিযান, আকাশ সরকার, মাহবুবুর রহমান নাইম, মাশুক মুগ্ধ প্রমুখ অংশ নেন।

মানববন্ধন শেষে দেয়া স্মারকলিপি ফরিদপুর শহরে ধর্ষণ, নারী নির্যাতন, নারীদের উত্যক্তকরণ এবং নারী ও শিশুর প্রতি ঘটতে পারে এমন যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়। শিক্ষার্থীদের আশ্বস্ত করে ফরিদপুর জেলার জেলা প্রশাসক জনাব অতুল সরকার বলেন, শীঘ্রই এ ব্যাপারে বিস্তর কর্মসূচি গ্রহণ করা হবে। সরাসরি যোগাযোগের জন্য ব্যক্তিগত যোগাযোগ নাম্বার প্রদান করে জেলা প্রশাসক আরো বলেন নারী শিক্ষার্থীরা সমস্যার মুখাপেক্ষী হলে তাকে যেন অবগত করা হয়।

জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

একইসাথে সারা দেশজুড়ে ঘটতে থাকা ধর্ষণের ঘটনাসমূহের ফলে তীব্র উদ্বেগ প্রকাশ করে তারা বলেন,

“সচেতন নাগরিক বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে এ কারণে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।”

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।