মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

দেশে তিনজন রোগী শনাক্ত কোভিড-১৯ এর; আতঙ্ক নয়, চাই সতর্কতা

জামিল সিদ্দিকীপ্রকাশ: ৮ মার্চ ২০২০, ৫:২৩ · ২ মিনিটে পড়ুন
দেশে তিনজন রোগী শনাক্ত কোভিড-১৯ এর; আতঙ্ক নয়, চাই সতর্কতা
লেখার আকার

৮ মার্চ, ২০২০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে শনাক্ত হলো কোভিড-১৯ এ আক্রান্ত তিনজন রোগী। নভেল করোনা ভাইরাস বা সার্স-করোনা ভাইরাস-২ দ্বারা চীনে উদ্ভব হওয়া এই রোগ ছড়িয়ে পড়েছে ৭০ টিরও বেশি দেশে। এতদিন বাংলাদেশে কোন রোগী পাওয়া না গেলেও আজ বিকাল চারটায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনজন রোগী শনাক্ত হবার খবর নিশ্চিত করেছেন আইইসিডিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আক্রান্ত তিনজনের দুজন ইতালী হতে বাংলাদেশে এসেছেন এবং আরেকজন ইতালী হতে আগত একজনের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। ইতালী থেকে আসা দুজনের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে একজনকেই আক্রান্ত পাওয়া গেছে।
বাংলাদেশে সার্স করোনা ভাইরাস-২ এর সংক্রমন রুখতে সব ধরনের ব্যবস্থাই সরকারের আছে বলে জানান তিনি। ঢাকা এবং ঢাকার বাইরে হাসপাতাল গুলোতে আইসোলেশন ইউনিট খোলা এবং যদি আক্রান্তের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে তাদের চিকিৎসার ব্যবস্থাও আছে বলে তিনি জানান। সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুতি গ্রহণ করেছে সরকার বলে তিনি আশ্বস্ত করেন।
সাধারণ মানুষের প্রতি তিনি অযথা ভয় না পেয়ে সংক্রমণ প্রতিরোধ করবার জন্যে সচেতন হবার আহবান জানান। সাবান দিয়ে ভালো ভাবে হাত ধোয়া, যত্রতত্র হাচিঁ, কাশি না দেয়া, লোকসমাগম যতটা পারা যায় এড়িয়ে চলাটাই তিনি এখনকার জন্যে যথেষ্ট বলে অভিহিত করেন।


জনগণকে সচেতন হবার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদেরও এই মুহুর্তে দেশে ভ্রমণ না করার জন্যে তিনি অনুরোধ জানান।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।