মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে ব্যায়ামের ভূমিকা

থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসায় আমাদের নজর থাকে কিভাবে হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখবো, কিভাবে আয়রন লেভেল কম রাখবো। প্রথমটির জন্য ব্লাড ট্রান্সফিউশন এবং দ্বিতীয়টির জন্য নানা ধরনের ওষুধ ব্যবহার করে থাকা হয়। থ্যালাসেমিয়া আক্রান্তরা আয়রন জমা হওয়ার কমপ্লিকেশনেই বেশীরভাগ মারা যান বা শাররিক সমস্যায় ভুগেন। এইসব সমস্যা জানা থাকা সত্ত্বেও আমরা সেটি মোকাবেলা করতে পারিনা তার অন্যতম কারন ওষুধের মূল্য। এটি শুধু আমাদের দেশেরই সমস্যা নয় বলতে গেলে থ্যালাসেমিয়া প্রবন সব দেশেই একই সমস্যা বিরাজ করে।

▶️তারা কিভাবে এই সমস্যা কমিয়ে আনতে পেরেছে?
থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ করা দেশের মাঝে অন্যতম সফল দেশ হল ইরান(মুসলিম দেশগুলোর মাঝে), তারা যে পদ্ধতি গ্রহন করেছে তা হল থ্যালাসেমিয়া আক্রান্তদের ব্যায়ামের দিকে মনোযোগী করে তুলা। এতে তারা সফলও হয়েছে।

▶️ব্যায়ামের ফলে কি হয়?
1. Exercising results in an increase in the percentage of iron autolysis from tissues
2. Changes in the cell membrane, in turn, release tissue iron and increase serum ferritin and iron levels
3. Intestinal iron absorption is lower than normal in athletes
4. Hemolysis of unfavorable thalassemic hemoglobin occurs more frequently during exercise activities, eventually decreasing serum ferritin levels.

▶️কেন থ্যালাসেমিয়া আক্রান্তরা স্বাভাবিক ব্যায়ামের ব্যাপারে অনাগ্রাহি?
1. They have a reduced exercise capacity which is due, as well as to anemia, to several causes including physical deconditioning, low rate of high energy phosphate production and utilization, and reduced oxidative capacity of myocytes.
2. Cardiogenic cause of exercise limitation is also frequently observed, being cardiac involvement frequently observed in thalassemia.

রক্তের ঘাটতি পূরণ করা থাকলে বেশীর ভাগ আক্রান্তদের ব্যায়ামে আকৃষ্ট করা যায় সহজেই।আক্রান্তরা নিজেদের রুগী হিসাবে ভাবতেই পছন্দ করেন, এই ধারনা প্রথমেই বদলে ফেলতে হবে। অনেক অনেক উদাহরন আছে দুনিয়া জুড়ে যাদের থ্যালাসেমিয়া ছিল কিন্তু তারা দুনিয়া মাতিয়েছেন। বিখ্যাত ফুলবল প্লেয়ার জিনেদিন জিদান যাকে চিনেনা এমন লোকের সংখ্যা নগণ্য, তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত ছিলেন।টেনিস তারকা পিট সাম্প্রাসও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিলেন কিন্তু মুগ্ধ করে রেখেছিলেন আপন কারিশমায়। থ্যালাসেমিয়া আক্রান্তরা দৌড়াতে পারেননা সেটি ভুল প্রমান করেছিলেন বেন যিনি নিউইয়র্ক ম্যারাথনে অংশগ্রহন করে প্রথম হয়েছিলেন ২০১২ সালে তাও Thalassemia Major এ ভুগছিলেন সেই সময়ে।

▶️কতটুকু সময় তাদের ব্যায়াম করা উচিত?
CDC তাদের ডাটায় উল্লেখ করেছে শিশুদের জন্য সপ্তাহে ৬০মিনিট এবং প্রাপ্ত বয়স্কদের জন্য ১৫০ মিনিট যথেষ্ট। আমাদের দেশীও প্রেক্ষাপটে এর কম বেশি আমরা নিরধারন করে নিতে পারি গবেষণার মাদ্ধমে।

▶️কেমন হতে পারে সেই ব্যায়াম?
হতে পারে হাটা, হাল্কা দৌড়ান,এর বেশি পারলে ফুটবল ক্রিকেটও খেলা সম্ভব। Isometric exercise, Yuga ইত্যাদিও কার্যকর।

শুধু ওষুধের উপর নির্ভর না করেও জীবনযাত্রা পদ্ধতি পরিবর্তনের মাদ্ধমে থ্যালাসেমিয়া আক্রান্তরা ভালো থাকতে পারেন সহজেই।

লেখক : আশরাফুল হক
১২তম প্রজন্ম
দিনাজপুর মেডিকেল কলেজ।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার :
নূর ই আফসানা
মুগদা মেডিকেল কলেজ
সেশন ২০১৫-১৬

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।