মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
মেডিকেল নিউজ

তিন মাসে অধ্যাপকসহ হামলার শিকার ২০ চিকিৎসক!

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৩ জানুয়ারি ২০২৫, ৬:৩৪ · ২ মিনিটে পড়ুন
তিন মাসে অধ্যাপকসহ হামলার শিকার ২০ চিকিৎসক!
প্রতীকী ছবি
লেখার আকার

শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৪

গত তিন মাসে (২০২৪ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর) হামলার শিকার হয়েছেন ২০ জন চিকিৎসক। এদের মধ্যে অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ বিভিন্ন পদের চিকিৎসক রয়েছেন।

প্রতীকী ছবি

দেশের ৭ জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। বরিশাল, নাটোর, বাগেরহাট, পঞ্চগড়, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নীলফামারি, ফরিদপুর ও দিনাজপুর জেলায় কর্মরত ২০ চিকিৎসক ঘটনার শিকার হয়েছেন।

অক্টোবরঃ

মাসের শুরুতেই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মারধর ও প্রাণনাশের হুমকি দেয়া হয় কর্তব্যরত চিকিৎসককে। ০২ অক্টোবর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে তিন চিকিৎসককে মারধর করে একদল দুর্বৃত্ত।

১৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুক্তি প্রাইভেট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ আহমেদকে হাত-পা বেঁধে নির্যাতন করে ওই প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান খন্দকার ও পরিচালক জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে। একইদিনে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে ১০টার দিকে হামলার শিকার হয়ে আহত হন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তারেকুল ইসলাম।

১৫ অক্টোবর রাতে চিনতে না পারায় নাটোর আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামকে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে মারধর করে মো. হিটলু নামের এক নেতা।

১৭ অক্টোবর ঘুমের ওষুধ না দেয়ায় পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর হামলা করে এক রোগী। মাসের শেষদিনে (৩১অক্টোবর) রাজধানীর ডা. এম আর খান শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের একজন অধ্যাপক ও অনারারি মেডিকেল অফিসার মারধর ও লাঞ্চনার শিকার হয়েছেন। এছাড়াও ঢাকায় এক বিচ্ছিন্ন ঘটনায় ৩ জন চিকিৎসক হামলার শিকার হয়েছেন।

নভেম্বরঃ

১৯ তারিখ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটে। হামলার শিকার চিকিৎসককে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করতে হয়।

ডিসেম্বরঃ

গত ২২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের নারী চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে।

পরবর্তীতে ২৪ ডিসেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের এক সহকারী অধ্যাপকের উপর হামলার ঘটনা ঘটে।

সব শেষে ২৬ ডিসেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের গাইনী এন্ড অবস্ বিভাগের এক সহকারী অধ্যাপকের উপর হামলার ঘটনা ঘটে।

এছাড়াও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনায় ৩ চিকিৎসক হামলার শিকার হয়েছেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

১৬ বছরেও নিজস্ব হাসপাতালের দেখা পায়নি নোয়াখালী মেডিকেল কলেজ

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ তত্বাবধায়ক সরকার আমলে নোয়াখালী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলেও গত ১৬ বছরেও নিজস্ব হাসপাতাল পায়নি প্রতিষ্ঠানটি। ২০০৮ সালে দেশের মেডিকেল কলেজের অনুমোদেনের সাথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তার পার্শ্বেই মিরওয়ারিশপুর ইউনিয়নে ২৬ দশমিক ৫৩ একর জায়গায় নোয়াখালী মেডিকেল…

২৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ডেঙ্গু চিকিৎসায় চমেক হাসপাতালে ৩ হাজার ব্যাগ স্যালাইন বরাদ্দ

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ডেঙ্গু চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জন্য তিন হাজার ব্যাগ নরমাল স্যালাইন বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক এ স্যালাইন বরাদ্দ দেওয়া হয়…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

বিএসএমএমইউ’র কোর্স আউট প্রথা বাতিল

সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি, এমফিল ও ডিপ্লোমা কোর্সের কোর্স আউট প্রথা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৭২ তম কাউন্সিল মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আজ (১৮ নভেম্বর) এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা পরীক্ষার অনলাইন…

১৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।