বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢামেকে সিট আছে ছাব্বিশ শ’ কিন্তু সবসময় রোগী ভর্তি থাকে চার হাজারের বেশি – স্বাস্থ্য উপদেষ্টা

বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

ঢামেকে সিট আছে ২৬০০ কিন্তু সবসময় রোগী ভর্তি থাকে চার হাজারের বেশি, বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। একই সাথে জন্ম নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়াতে দাইমাদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে উবিনীগ ও নারীগ্রন্থ প্রবর্তনা আয়োজিত ‘গ্রামীণ নারীদের মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও দাইমাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা জানি ঢাকা মেডিকেলে মাত্র সিট আছে ২৬০০ কিন্তু সবসময় রোগী ভর্তি থাকে চার হাজারের বেশি। পুরো দেশকে তো আমরা হাসপাতাল বানাতে পারব না। তাই আমরা সবাই যেন প্রিভেনশন গুরুত্ব দিই। বিশেষ করে বাচ্চাদের ছোট থেকেই কম লবণ-চিনিতে অভ্যস্ত করুন। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকতে পারবে।

নূরজাহান বেগম বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তবে এখনো সন্তান গ্রহণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা কুসংস্কার রয়ে গেছে। এখনো মানুষ ছেলে সন্তান লাভের আশায় একের পর এক সন্তান গ্রহণ করতে থাকেন। এক্ষেত্রে দাইমাদেরও অনেক ভূমিকা রয়েছে। আমরা যদি তাদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সচেতনতা পৌঁছে দিতে পারি, তাহলে অনেকটাই জনসংখ্যার সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, আমরা জানি ঢাকা মেডিকেলে মাত্র সিট আছে ২৬০০ কিন্তু সবসময় রোগী ভর্তি থাকে চার হাজারের বেশি। পুরো দেশকে তো আমরা হাসপাতাল বানাতে পারব না। তাই আমরা সবাই যেন প্রিভেনশন গুরুত্ব দিই।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা দেখছি প্রতিনিয়তই নানা ধরনের রোগবালাই বেড়ে চলেছে। হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা ছুটে চলছি ওষুধ আর চিকিৎসকদের পেছনে। কিন্তু আমরা চাইলেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে নিজেকে সুস্থ রাখতে। অনেকগুলো রোগ আছে যেগুলো ইচ্ছে করলেই প্রতিরোধ করা সম্ভব। যক্ষ্মা, ডায়রিয়া, কলেরা, ডেঙ্গুসহ প্রায় অধিকাংশ রোগই প্রতিরোধযোগ্য। আমরা জানি কোন মশার কারণে ডেঙ্গু ছড়ায়। আমরা যদি নিজেদের চারপাশ পরিষ্কার রাখতে পারি, এতেই কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেকটাই কমে আসতে পারে।

উপদেষ্টা বলেন, আমরা দেখছি হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি রোগীদের হাসপাতালগুলোতে জায়গা দেওয়া যায় না। কিডনি রোগীদের একেকটা ডায়ালাইসিস করতে ৩ থেকে ৪ হাজার টাকা চলে যাচ্ছে। জমি-ভিটা বিক্রি করে চিকিৎসা করাচ্ছে। এ অবস্থা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদেরকে অবশ্যই প্রিভেনশনে যেতে হবে।

সচেতনতার পরামর্শ দিয়ে নূরজাহান বেগম বলেন, আমাদেরকে চিনি-লবণ কম খেতে হবে। আমরা যে বাচ্চাদের আদর করে চিপস কিনে দিচ্ছি, জুস কিনে দিচ্ছি, সেগুলোতে কী পরিমাণ লবণ-চিনি আছে তা আমরা ভাবতেও পারি না। এই লবণ-চিনি বাদ দিয়ে দিলে আমরা অনেক রোগ থেকেই মুক্তি পাব। সেইসঙ্গে তামাক বাদ দিয়ে দিলে ক্যান্সারসহ আরও অনেক রোগবালাই কমে যাবে।

অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সামিনা চৌধুরী। এসময় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দাইমারাও উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।