মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

ঢামেক চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে আলাদা হলো জোড়া শিশু শিফা-রিফা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ · ৩ মিনিটে পড়ুন
ঢামেক চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে আলাদা হলো জোড়া শিশু শিফা-রিফা
লেখার আকার

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

২০২৩ সালের ৭ জুন বরগুনার পোশাক শ্রমিক বাদশাহ মিয়া ও মাহমুদা আক্তার দম্পত্তির ঘরে জন্ম নেয় বুকে ও পেটে জোড়া লাগানো দুই শিশু শিফা ও রিফা। জন্মের আগে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জমজ শিশুর ব্যাপারটি জানতে পারলেও জোড়া লাগানোর বিষয়টি তারা জানতেন না।

১৪ ই জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শাহানুর ইসলামের কাছে শিশু শিফা-রিফাদের নিয়ে আসেন অভিভাবকেরা। পরে ২১ জুন শিশু -সার্জারি বিভাগের ৫ নাম্বার ওয়ার্ডে তাদের ভর্তি করানো হয়। শিশু শিফা-রিফার জন্য আলাদা বোর্ড গঠন করেন চিকিৎসকেরা, তাদের তত্ত্বাবধায়নেই চিকিৎসা চলতে থাকে। জন্মগত ভাবে দুই শিশুর মাথা, দুই হাত, দুই পা, মলদ্বার ও প্রস্রাবের রাস্তা আলাদা হলেও তাদের হৃৎপিন্ডের পর্দা(পেরিকার্ডিয়াম), কমন হেপাটিক ডাক্ট, পোর্টাল শিরা ও ক্ষুদ্রান্ত্রের কিছু অংশ একে অপরের সাথে জোড়া লাগানো ছিলো।

এরপর দীর্ঘ দিন তাদের নানা জটিলতার চিকিৎসা করার পর ৭ সেপ্টেম্বর সকালে শুরু হয় তাদের পৃথকীকরণের অস্ত্রোপচার ৮২ জন চিকিৎসকের সমন্বয়ে এই অস্ত্রোপচার চলে ১০ ঘন্টা ব্যাপী। অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া চিকিৎসক শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শাহানুর ইসলাম সংবাদ সম্মেলনে বলেন,

“জমজ শিশুর জন্মগত ত্রুটি ছিল। এসব রোগীর ক্ষেত্রে কখনো দুজনের কাউকেই বাঁচানো যায় না, আবার কখনো একজনকে বাঁচানো সম্ভব হয়। এই দুই শিশুর মধ্যে শিফার জন্মগত হৃদরোগসহ আরও কয়েকটি সমস্যা ছিল। এরপরও অস্ত্রোপচার–পরবর্তী ফলাফল ভালো ছিল। এত সব সমস্যার মধ্যেও সফলভাবে শিশু দুটিকে পৃথক করা গেছে। সবার সমন্বয়ে সম্মিলিত প্রচেষ্টায় এটি সফল হয়েছে। তিনি দেশবাসীর কাছে শিশু দুটির জন্য দোয়া চান।”

 

অস্ত্রোপচার শেষে শিশু শিফা-রিফাকে আইসিইউ এর ভেন্টিলেটরে রাখা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর শিফাকে ভেন্টিলেটর মুক্ত করা হয়। এর দুইদিন পর ১১ ই সেপ্টেম্বর শিফার “কার্ডিয়াক অ্যারেস্ট” হলে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ট্রান্সফার করা হয়। পরবর্তীতে আবারো ১৮ ই সেপ্টেম্বর শিশু শিফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

এই চিকিৎসার খরচ বহন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা অধিদপ্তর, আকিজ গ্রুপ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেমের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগ এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক ও তার বাবা-মা।

শিশুদের পিতা বাদশাহ মিয়া বলেন, ‘আমি গরিব মানুষ। আমার পক্ষে এ চিকিৎসা করানো সম্ভব ছিল না। চিকিৎসক স্যারেরা আমার শিশুদের জন্য যা যা প্রয়োজন সবই করেছেন। তাঁরা অনেক কষ্ট করেছেন। আমার সন্তানদের চিকিৎসার জন্য সব খরচও দিয়েছেন তাঁরা। আমাদের পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। শিফা ও রিফার জন্য সবাই দোয়া করবেন।’

 

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মোঃ ফাতিহুল ইসলাম তায়ফুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।