বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকায় অনুষ্ঠিত হলো ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার

সংবাদদাতা: বনফুল রায়

গত ৮ ফেব্রুয়ারী, ২০১৭ প্রখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারগণের অংশগ্রহণে “আন্তর্জাতিক ক্যান্সার দিবস-২০১৭” উপলক্ষে ঢাকার মৌচাকে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে অনুষ্ঠিত হয়ে গেল “Cancer Prevention: What to do?” শীর্ষক সেমিনার।
FB_IMG_1486585974611
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিভাগীয় প্রধান, ক্যান্সার (এপিডেমিওলজি), সহযোগী অধ্যাপক ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে ক্যান্সার প্রতিরোধের বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক এবং ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটালের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ জাহেদুল আলম।
FB_IMG_1486585968384
এছাড়াও ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সকল ডাক্তারসহ দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞগণ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে এখানকার স্বাস্থ্য সেবার মান সম্পর্কে ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন।
FB_IMG_1486585958893
উক্ত সেমিনারে স্বাগত বক্তব্যে হাসপাতালের চীফ অপারেশনাল অফিসার ডাঃ নাজমুল হাসান বলেন, হাসপাতাল শুরু থেকে এখন পর্যন্ত ক্যান্সার রোগীদের সকল ধরণের সুবিধা সহ সফলতার সাথে সব ধরণের চিকিৎসা দেয়া হয়ে থাকে। আছে বিশেষ সুলভ মূল্যে ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ। যার মাধ্যমে অল্প টাকায় ক্যান্সার বিশেষজ্ঞের মাধ্যমে শুরুতেই ক্যান্সার রোগ নির্ণয় করা সম্ভব।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এম এ আজিজ।
উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ এস এম আনিসুর রহমান, প্রাক্তন বিভাগীয় প্রধান (অনকোলজি), জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সম্মানিত ব্যবস্থপনা পরিচালক, ডাঃ রুবাইয়াত ইসলাম ও উপ ব্যবস্থপনা পরিচালক, সুমনা ইসলাম ও প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা ডা. মোহিব নীরব।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।