মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস মশার উৎপত্তি এসব কারণে ডেঙ্গু সমস্যা আরও জটিল হতে যাচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধ সরকার, সিটি কর্পোরেশন এবং সাধারণ নাগরিকদের সমন্বিত উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরী।
ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা মূলত Aedes aegypti ও Aedes albopictus প্রজাতির মশকীর কামড়ে এই রোগ ছড়ায়। এই মশাগুলো দিনে এবং রাতে সবসময় সক্রিয় থাকে তবে সকালে এবং বিকালে বেশি সক্রিয় থাকে। বিগত গবেষণায় জানা যাচ্ছে এডিস মশকী সব পানিতে ডিম পাড়ে।
ডেঙ্গু লক্ষণ সাধারণত মশকীর কামড়ে চার থেকে দশদিনের মধ্যে দেখা দেয়। রোগীর হঠাৎ উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, শরীর ও জয়েন্ট তীব্র ব্যথা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, শরীর শুকিয়ে যাওয়া এবং লালচে দাগ দেখা দেয়। কিছুক্ষেত্রে রোগী গুরুত্বর রূপ ধারণ করে। অনেক সময় রক্তক্ষরণ, রক্তচাপ কমে যায়, শ্বাসকষ্ট বা শক সিনড্রোম দেখা দেয়। তাই যতদ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে।
ঢাকা শহরে ডেঙ্গুর বিস্তারের অন্যতম কারণ হলো অপরিকল্পিত নগরায়ণ। প্রতিদিন নতুন ভবন নির্মাণ, খোলা নির্মাণ সামগ্রী, অযত্নে পড়ে থাকা পাত্র এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকার কারণে এডিস মশা আশ্রয় পাই এবং ওখানে বাসস্থান তৈরি করে। জলবায়ু পরিবর্তন কারণে মশার প্রজননে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে কার্যকর অস্ত্র। সপ্তাহে অন্তত একদিন বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, ফ্রিজের ট্রে, পানির ট্যাংক এবং অন্যান্য স্থানে জমে থাকা পানি ফেলে দিতে হবে। ট্যাংক ও পানির পাত্র ঢেকে রাখতে হবে। দিনের বেলায় মশা প্রতিরোধক ক্রিম ব্যবহার, লম্বা হাতার পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের বিশেষ সুরক্ষা নিশ্চিত করা উচিত।
পরিবারের পাশাপাশি সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি বাড়ি পরিষ্কার রাখলেই যথেষ্ট নয়; আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। স্কুল, কলেজ, অফিস, মসজিদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলে ডেঙ্গুর ঝুঁকি অনেক কমানো সম্ভব। স্থানীয় বাসিন্দারা একসঙ্গে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করলে এর ইতিবাচক প্রভাব আরও বাড়ে।
সরকার ও সিটি করপোরেশনের দায়িত্বও কম নয়। নিয়মিত মশক নিধন কার্যক্রম, লার্ভা ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং জনগণকে সচেতন করার উদ্যোগ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসাসেবা, পরীক্ষার সুবিধা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা জরুরি, যাতে রোগীরা সময়মতো চিকিৎসা পেতে পারেন।
ডেঙ্গু হলে অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়। ডেঙ্গু রোগে কখনো অ্যাসপিরিন জাতীয় ঔষধ সেবন করবেন না। জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পানি পান, বিশ্রাম এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো গুরুত্বপূর্ণ। বিশেষ করে জ্বর কমে যাওয়ার পরও যদি পেটব্যথা, বারবার বমি, শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা বা রক্তক্ষরণের লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে।
ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত করা একদিনে সম্ভব নয়, তবে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই রোগের প্রকোপ অনেকটাই কমানো সম্ভব। প্রত্যেক নাগরিক যদি নিজের বাড়ি ও আশপাশের পরিবেশে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত ভূমিকা রাখেন এবং সময়মতো চিকিৎসা গ্রহণ করেন, তাহলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী হবে। একটি পরিচ্ছন্ন, দায়িত্বশীল ও সচেতন ঢাকা গড়ে তোলাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর পথ।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
A clear reference for dot characters is useful because visually similar marks often serve very different purposes in lists, equations, typography, and interface labels. Dot Symbol helps distinguish those choices so readers can select a character intentionally instead of relying on whatever appears first on a keyboard. Including short notes on common use cases and Unicode differences would make copied characters easier to reuse consistently across documents and platforms.