শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডায়াবেটিস রুখতে অঙ্গিকার ঃ চেয়ার সোফাকে যত বেশী সম্ভব ”না” বলুন

আপনি দিনমান বসে বসে অফিস করেন । বাসায় ফিরে টিভির সামনে পড়ে থাকেন । বোকার বাক্সটাতে একঘেয়ে লাগার পরে নেট খুলে বসেন । ফেসবুক মেইলে যখন খোঁচাখুঁচি করার আর কিছু বাকী থাকেনা তখন আবার টেলিভিশন । ফাকে এটা খান, ওটা খান, চিপস চাবান, কোক পেপসি গিলেন । কখনো সোফার মধ্যেই মাঝ রাতে ধড়মড় করে ঘূম থেকে উঠে দেখেন টিভির ভিতর টকশোতে কারা যেন হাউকাউ করতেছে।

ফলশ্রুতিতে যদি এমন হয়, মেজাজ আপনার নিত্যতিরিক্ষি, রেগে যান অল্পতেই । মগজটা কেমন যেন ধোঁয়াশাময়, মন দিতে পারেন না ঠিকমতো । চেহারায় দুখুদুখু ভাব । আর বসে থেকে থেকে মেদ ভূড়ি কি করি- অবস্হাতো আছেই । তাহলে খুব সম্ভবত: আপনি Couch potato syndrome এ ভূগছেন।

Couch মানে সোফা । টিভির সামনের সোফার মধ্যে আলুর মত পড়ে থাকা, ভূড়িটুড়ি বানিয়ে গোলালুর ন্যায় বেঢপ আকৃতি অর্জন করা- এসব থেকেই এ Syndrome এর নামকরন করা । সরলার্থে একে বলা যায় সোফালু (সোফায় পড়ে থাকে যে আলু ।) এখানে এই আলুটা হতে পারেন আপনি, আমি বা আমাদের মধ্যে অনেকে । বিশেষ করে শিশু কিশোরদের মধ্যে এটি মহামারীর রূপ নিয়েছে ।

এই সোফালুদের ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, অকাল মৃত্যুর ঝুকি অনেক বেশী । সাথে পিঠ ব্যাথা, জয়েন্ট পেইন, বিষন্নতা, তিরিক্ষি মেজাজ এসবতো আছেই । Couch Potato কে এখন Chair-Potato নামেও ডাকা হয় ।

ধরুন, আপনি দৈনিক ঘন্টাখানেক হাটেন, পুলে সাতরান বা জিমে যান । বাকী সময়টায় আপনি বসে কাটান । আপনি কি সক্রিয় দিনযাপন করছেন ? আপনার জীবনাচরন কি সুস্হ? উত্তর এককথায়, ‘না’ । আপনার জন্যও একটা কেতাবী ট্যাগ আছে- ”Exercising potato couch” বা ব্যায়ামী সোফালু।

প্রতি চারজন ডায়াবেটিক রোগীর মধ্যে একজনের ডায়াবেটিস হবার কারন শারীরিক নিস্ক্রিয়তা বা চেয়ার সোফায় বসে থাকা। চেয়ার একটা খুনী। এটা পেটের মেদ বাড়িয়ে আপনাকে বেঢপ আকৃতির করে দেয়। ডায়াবেটিস, স্ট্রোক, হৃদরোগ ঘটায়। তিলে তিলে আয়ূ কমিয়ে দেয়।

আজ ডায়াবেটিসকে রুখে দেবার প্রত্যয় নিয়ে ”বিশ্ব স্বাস্হ্য দিবস” পালিত হচ্ছে। এদিনের অঙ্গীকার থেকেই আপনার চেয়ার সোফাকে যত বেশী সম্ভব ”না” বলুন। পটেটুর মত নয়- মানুষের মত বাঁচুন।

লিখেছেন ঃ ডা. আমিনুল ইসলাম
FCPS(Medicine), MD(Chest Diseases) at BSMMU

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।