সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডায়াবেটিস চিকিৎসায় নতুন সংযোজন CGM (Continuous Glucose Monitoring)

♦ CGM কি?

দিন-রাতজুড়ে রিয়েল টাইমের (বাস্তব সময়) গ্লুকোজ মাত্রা পরিমাপের একটি উপায় যা দিয়ে তিন থেকে ছয় দিন একটি ছোট গ্লুকোজ সেন্সর শরীরে স্থাপন করে পরবর্তী সময়ে গ্লুকোজের মাত্রার রিডিং নেয়া হয় এবং ২৪ ঘণ্টার সার্বক্ষণিক চিত্র তুলে ধরা হয়।

♦ CGM কেনো?

এই ডিভাইসটি দিয়ে আপনি রক্তের গ্লুকোজের মাত্রার আরো পরিপূর্ণ সার্বক্ষণিক রিডিং পাবেন যেটা বাজারে প্রচলিত গ্লুকোমিটার দিয়ে সম্ভব নয়। যা আপনার ডায়াবেটিস চিকিৎসা ও নিয়ন্ত্রনের ক্ষেত্রে খুবই জরুরী।

♦ CGM কিভাবে কাজ করে?

গ্লুকোজের মাত্রা পরিমাপের জন্য অতি ক্ষুদ্র একটি ইলেকট্রোড (গ্লুকোজ সেন্সর) আপনার চামড়ার নিচে প্রতিস্থাপন করা হয় যা একটি ট্রান্সমিটারের সাথে সংযুক্ত থাকে। এটি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে একটি মনিটরিং ডিসপ্লে ডিভাইস এ তথ্য সরবরাহ করে। এই মনিটরিং ডিভাইসটি আপনাকে অ্যালার্মের মাধ্যমে সতর্ক করে দিবে যখন আপনার রক্তের গ্লুকোজের মাত্রা অনেক কমে অথবা বেড়ে যাবে।

♦ CGM ডিভাইসে কি কি থাকে?

১. CGM মনিটর ইউনিট (ইনসুলিন পাম্প) :- এটি ছোট একটি মনিটর যা আপনার বেল্টের সাথে অথবা পকেটে অতি সহজেই রাখতে পারবেন। এটি দিয়েই আপনি আপনার বর্তমান গ্লুকোজের মাত্রা জানতে পারবেন।

২. CGM ট্রান্সমিটার :- এটি ওয়াটারপ্রুফ, খুব ছোট ও হালকা যেটা কিনা গ্লুকোজ সেন্সরের সাথে সংযুক্ত। এটি তথ্য একত্রিত করে সম্পূর্ণ তারবিহীনভাবে মনিটর ইউনিটে সরবরাহ করে।

৩. গ্লুকোজ সেন্সর :- এটি আপনার শরীরের চামড়ার নিচে প্রতিস্থাপন করা হয়। এটি কয়েকদিন পর পর পরিবর্তন করা যায়।

৪. Insertion টুল :- এটি সিরিঞ্জের মতো একটি টুল যার ভেতরে গ্লুকোজ সেন্সর থাকে। পিস্টনের সাহায্যে আপনি নিজেই আপনার শরীরে সেন্সর প্রতিস্থাপন করতে পারবেন।

♦ কাদের জন্য CGM?

★ যাদের রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

★ যাদের রক্তের গ্লুকোজের মাত্রা প্রায়ই কমে যায় অথবা যারা কমে যায় কিনা জানেন না।

★ যাদের রক্তের গ্লুকোজের মাত্রা খুব বেশি ওঠানামা করে।

★ যারা গর্ভবতী অথবা সন্তান নেয়ার কথা চিন্তা করছেন।

★ যারা টার্গেট A1C লেভেল হাইপোগ্লাইসেমিক ইভেন্ট না বাড়িয়ে কমাতে চায়।

★ যেসব শিশু-কিশোরের A1C টার্গেট লেভেলের বেশি।

♦ CGM এর আর কোনো বিশেষ সুবিধা আছে কি?

হ্যাঁ-
★ বার বার শরীরে সুই ফুটানোর ঝামেলা নেই।

★ আপনার গ্লুকোজের মাত্রা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ Hypo বা Hyper হওয়ার সম্ভাবনা।

★ গ্লুকোজের মাত্রা কম বা বেশির পূর্বাভাস, বিশেষ করে ঘুমের সময়ে।

★ খাদ্য, শারীরিক কার্যকলাপ, ওষুধ এবং অসুস্থতা আপনার ডায়াবেটিসে কীভাবে প্রভাব ফেলছে।

★ গুরুত্বপূর্ণ সময়ে (ড্রাইভিংয়ের আগে, ব্যায়াম করার আগে-পরে, খেলাধুলার আগে-পরে, পরীক্ষা দেয়ার আগে) শরীরে গ্লুকোজের মাত্রা।

♦ রেফারেন্স :-

1. MiniMed 530G User Guide, Paradigm REAL-Time Revel System Insulin Pump User Guide

2. Grunberger G, Bailey TS, Cohen AJ, et al; and AACE Insulin Pump Management Task Force. Statement by the American Association of Clinical Endocrinologists Consensus Panel on insulin pump management. Endocr Pract. 2010;16(4):746-762

3. The MiniMed 530G with Enlite system is only approved for use in individuals 16 and over. It is NOT approved for use in pregnant women or those undergoing dialysis; performance characteristics have yet to be established for these groups.

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

4 thoughts on “ডায়াবেটিস চিকিৎসায় নতুন সংযোজন CGM (Continuous Glucose Monitoring)”

Comments are closed.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।