শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডাক্তারদের উপর মারটা আগে যায়,এটা কাম্য হতে পারে না : জামিনের পর অধ্যাপক এবিএম আব্দুল্লাহ

 

18581858_10211778596556627_3446058623175561336_n
“আমি কোন দিন ভাবি নাই, কারণ আমি তো আসলে কোন ক্রিমিনাল কাজ করিও না বা করার চিন্তা ভাবনাও নাই। যে কেসটা আমার বিরুদ্ধে দেয়া হলো, এটা যে তারা দিবে আমি চিন্তাও করি নাই। রোগী যখন আসলো দেখে তখন যা মনে করলাম সে হিসেবেই পরীক্ষা নিরীক্ষা দিলাম। পরীক্ষার যখন রিপোর্ট আসলো তখন দেখলাম ব্লাড ক্যান্সার। এখানে আমার ডায়াগনোসিসও ভুল হয় নাই, তার প্রাথমিক যা চিকিৎসা সবগুলোই দিয়েছি। সে এত ক্রিটিক্যাল অবস্থায় ছিল আসলেই কিছু করার ছিল না। পৃথিবীর কোথাও কেউ কিছু করতে পারতনা। তার অবস্থা খারাপ হবার পর সে আইসিইউতে যায়, আইসিইউতে যাওয়া মানেই রোগী ক্রিটিক্যালি ইল, সিরিয়াস, তখন কিছু করার থাকে না এবং আইসিইউতে যদি রোগী চব্বিশ ঘণ্টা না টিকে পৃথিবীর কোথাও কেউ কিছু করতে পারবে না। এতে আমাদের নেগলিগ্যান্সির কিছু নাই।

 

 

একটা অল্প বয়স্ক মেয়ে,
কোন ডাক্তার কি তাকে মারতে যাবে? আমি কি ইচ্ছাকৃতভাবে মারব তাকে? যে অভিযোগ করা হলো ক্যান্সারের ভুল চিকিৎসা দিয়ে মারা হয়েছে, এটাওতো কোন ক্রমে ঠিক নয়। রোগী আসলো সিরিয়াস, আমরা ক্যান্সারের চিকিৎসা শুরুই করি নাই। আমরা ক্যান্সারের চিকিৎসা দিলাম কখন? ভুল চিকিৎসা কোথায় হলো?

এখন ন্যায় বিচারের স্বার্থে আমি চাইবো এটার সুষ্ঠু তদন্ত হোক। তদন্ত করে যদি শাস্তি হবার মত কিছু হয় তাহলে আমরা শাস্তি মাথায় পেতে নেব। কিন্তু এই ঘটনাগুলো বারবার ঘটবে, বিশেষ করে ডাক্তার সমাজ বা জুনিয়র ডাক্তার তাদের জন্য সবসময় এটা বিব্রতকর। আমি হয়ত একটা রোগী দেখে আসলাম আমার যারা সাব অর্ডিনেট বা এসিস্ট্যান্ট তারা তো থাকে। সবসময় কিন্তু গোলমাল হলে ঐ ডাক্তারদের উপর মারটা আগে যায়। এটা কোন সময় কাম্য হতে পারে না। ডাক্তারকে কেন মারবে? আইন আছে দেশে, দরকার পরলে কেস করতে পারে, কিন্তু মানুষ আইন হাতে তুলে নিয়ে একটা লংকাকাণ্ড ঘটায় দিবে এবং হসপিটালে মারামারি করাতে ৭০-৮০ মানুষ মিলে একজন জুনিয়র ডাক্তারকে মারলো, পরিচালক কে মারলো, এটা তো কাম্য হতে পারে না।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা আমাদের যে আইনজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলে সে অনুযায়ী করব”-জামিনের পর অধ্যাপক এবিএম আব্দুল্লাহ স্যারের বক্তব্য।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “ডাক্তারদের উপর মারটা আগে যায়,এটা কাম্য হতে পারে না : জামিনের পর অধ্যাপক এবিএম আব্দুল্লাহ”

  1. প্রিয় মহোদয়, আজকাল আবার শুরু হয়েছে। সেই ‘ভাং গাড়ি’ সংস্কৃতি! কিছু হলেই সরাসরি গায়ে হাত তোলার প্রবণতা!
    “ডাক্তারদের উপর মারটা আগে যায়। এটা কোন সময় কাম্য হতে পারে না। ডাক্তারকে কেন মারবে? আইন আছে দেশে, দরকার পরলে কেস করতে পারে, কিন্তু মানুষ আইন হাতে তুলে নিয়ে একটা লংকাকাণ্ড ঘটায় দিবে এবং হসপিটালে মারামারি করাতে ৭০-৮০ মানুষ মিলে একজন জুনিয়র ডাক্তারকে মারলো, পরিচালক কে মারলো, এটা তো কাম্য হতে পারে না।” একমত স্যার। শুধু ডাক্তার কেন অন্যায় ও অনৈতিক দাবিতে শিক্ষকদেরকে ওরা মারতে শুরু করেছে। স্যার আসলে ওরা কারা????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।