পল্লিচিকিৎসক হয়েও নামের সঙ্গে ‘ডাক্তার’ ব্যবহার করায় নোয়াখালীর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোনাইমুড়ী বাজারের রেলস্টেশন এলাকার ওই ব্যক্তির নাম শ্যামল চন্দ্র শীল (৪৫)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এ অভিযান ও আদালতের কার্যক্রম পরিচালনা করেন। আদালতের আদেশের পর শ্যামল চন্দ্র শীলকে সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়। পরে থানা থেকে তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। ইউএনও বলেন, শ্যামল পল্লিচিকিৎসক হয়েও ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করছেন। এ ছাড়া বিভিন্ন কোম্পানির ওষুধের দামের লেবেল পরিবর্তন করে নিজের ইচ্ছেমতো দামে বিক্রি করছিলেন।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন
প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…
ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…
গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার
গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…