আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে ঢাকা- নরসিংদী মহাসড়কে রাজধানীর মগবাজারে অবস্থিত সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চেয়ারম্যান, স্যার ডা. সিরাজুল ইসলাম সহ আরো দুইজন এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন
এতে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডাক্তার, শিক্ষার্থী আর কর্মচারীবৃন্দদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।
আজ বিকাল ৪টায় ডা. সিরাজুল ইসলাম কলেজ ভবনের সামনে, বাদ মাগরিব সুমনা হাসপাতাল, বাদ এশার কেরানীগঞ্জ এবং আগামীকাল সকাল ১০টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তার জানাজা অনুষ্ঠিত হবে।
আমরা প্ল্যাটফর্মবাসি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাভিভুত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা তাঁকে বেহেশত নসীব করুন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন