মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

ডা. সাদীসহ পাঁচজনের জামিন মঞ্জুর

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ৬:১২ · ২ মিনিটে পড়ুন
ডা. সাদীসহ পাঁচজনের জামিন মঞ্জুর
লেখার আকার

বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ ইসমাইল হত্যার বানোয়াট মামলায় গ্রেপ্তার ডা. সাদী বিন শামসের জামিন মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার এ জামিন মঞ্জুর করে আদালত। তবে সকল কাগজপত্র প্রক্রিয়াধীন থাকায় এখনো কারাগারে অবস্থান করছেন ডা. সাদীসহ বাকিরা।

তবে বিশ্বস্ত সুত্রের তথ্য অনুযায়ী, আগামীকাল ১১ টায় কেরানীগঞ্জ কারাগার থেকে তাদরেকে জামিনে মুক্তি দেওয়া হবে।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) পুলিশের বাদি হয়ে করা এ হত্যা মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে হাজির করেছিলেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করে ডা. সাদীসহ বাকিদের কারাগারে পাঠায়।

উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে ইসমাইল আলীকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুঁড়ে। পুলিশের গুলিতে তাৎক্ষণিক শহিদ ইসমাইলের মৃত্যু হয় এবং ডেল্টা হেলথ কেয়ারের করিডোরে লুটিয়ে পড়ে। পরবর্তীতে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদী বিন শামস তার পালস চেক করতে গেলে তাকে লক্ষ্য করেও পুলিশ গুলি ছুঁড়ে।

কিন্তু পুলিশের করা হত্যা মামলায় ডা. সাদী চিকিৎসা না দেয়ায় ইসমাইলের মৃত্যু হয়েছিল বলে বানোয়াট তথ্য দেয়া হয়। পুলিশের নথিতে বলা হয়, ভিকটিম ইসমাইল (৪৬) ঘটনার দিন ১৯ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের প্রবেশ পথের সিঁড়িতে পড়েছিলেন। হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেলেও তাকে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। পরে তিনি বিনা চিকিৎসায় সেখানে মৃত্যুবরণ করেন। অভিযান চালিয়ে এই পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঘটনার সময় ডেল্টা হেলথ কেয়ারে উপস্থিত ছিলেন। কিন্তু তারা ইসমাইলকে কোনো প্রকার প্রাথমিক চিকিৎসা দেননি।

ডা. সাদীর মতো নিরপরাধ চিকিৎসককে হত্যা মামলায় গ্রেপ্তার করায় ক্ষোভে ফুঁসছে চিকিৎসকসহ বাকি সুশীল সমাজের ব্যক্তিবর্গ। ইতিমধ্যেই প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, ড্যাব, এনডিএফসহ চিকিৎসকদের সংগঠন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ লিপি দেয়ার পাশাপাশি ডা. সাদীসহ বাকি নিরপরাধদের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।