মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
শোক সংবাদ

ডা. অভিজিৎ সাহা আর নেই

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১ জানুয়ারি ২০২০, ৮:১০ · ১ মিনিটে পড়ুন
ডা. অভিজিৎ সাহা আর নেই
লেখার আকার

১ জানুয়ারি, ২০২০
রাজধানীর মার্কস মেডিকেল কলেজ এর ১ম ব্যাচ এর প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ও সাবেক ইন্টার্ন চিকিৎসক ডা. অভিজিৎ সাহা গত ৩০/১২/২০১৯ ইং আনুমানিক ভোর ৫:৩০ মিনিটে পরলোকগমন করেন। মার্কস মেডিকেল কলেজ হতে ইন্টার্নশীপ শেষ করার পর “কেয়ার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল” এ ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন তিনি। গত ৩০ শে ডিসেম্বর মধ্যরাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পৈতৃক নিবাস জামালপুর থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকগণ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন ও ঢাকা মেডিকেলে  নিয়ে আসার  তাঁকে মৃত ঘোষণা করা হয় । ডা. অভিজিৎ সাহার মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, দীর্ঘদিন হেপাটাইটিসে আক্রান্ত থাকায় তা পরবর্তীতে হেপাটিক এনসেফালোপ্যাথিতে পরিণত হয় এবং ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তাঁর এই অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যুতে মার্কস মেডিকেল কলেজ হসপিটাল ও প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত।

স্টাফ রিপোর্টার / হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

খাওয়ার স্যালাইনের সহউদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মারা গেছেন

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ জনস্বাস্থ্য গবেষক, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের সহউদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে গত ২২ অক্টোবর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ২৪…

২৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

হৃদরোগে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধানের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ জুলাই, ২০২২, রবিবার গতকাল ৩০ জুলাই, ২০২২ ম্যাসিভ কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মোত্তাকিন আহমেদ মাসুদ মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল…

৩১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেলের কার্ডিওলজি বিভাগের সহাকারী রেজিস্ট্রারের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন, ২০২২, বুধবার আজ ১৫ জুন, ২০২২, বুধবার লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.জাহিদ হাসান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ বুধবার রাতে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।