মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
অভিজ্ঞতা

টুঙ্গিপাড়ায় সেদিন যা ঘটেছিল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ মে ২০১৫, ২:২৭ · হালনাগাদ: ৩১ মে ২০১৫ · ২ মিনিটে পড়ুন
টুঙ্গিপাড়ায় সেদিন যা ঘটেছিল
লেখার আকার

গত ২২শে মে,২০১৫ ইং শুক্রবার টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিন্দু থেকে মুসলিম ধর্মান্তরিত হওয়া এক মহিলা চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী নার্স ইঞ্জেকশন দিলে কিছুক্ষণ পর রোগী মারা যায়। স্থানীয় কিছু জনগণ গুজব রটায় হিন্দু থেকে মুসলিম হওয়ায় হিন্দু নার্স রোগীকে মেরে ফেলেছে। তার কিছুক্ষণ পর গৌহরডাঙা মাদ্রাসার ছাত্র ও স্থানীয় কিছু জনগণ হাসপাতালে এসে ভাংচুর শুরু করে। তারা ইউএইচএফপিও স্যার কে বলে, “তুই এক হাত দিয়ে ঔষুধ দিছিস, তোর মাথা থেকে এই চিকিৎসা বের হয়েছে”। বলতে বলতে হাত পা চারটিই ভেঙে দেয়, মাথায় কোপ দেয়। পরে তারা ভেবেছিল স্যার মারা গেছে তাই ভাঙা আলমারি, চেয়ার টেবিল দিয়ে স্যারের বডি চাপা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং স্যারকে মৃত ভেবে বডি পাহারা দেয়। পরে এক নার্স জোর করে ঐরুমে ঢুকে স্যারের পালস দেখে স্যারকে এম্বুলেন্সে করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। যে নার্স ইঞ্জেকশন দিয়েছিল তার মাথায় বারি দেয় এবং পায়ে কোপ দেয়, উনি এখন গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং স্যারকে ঐদিন পঙু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঐ রোগীর কয়েকদিনের মধ্যে হারপিক পয়জনিং, সিডেটিভ পয়জনিং ছিল, শেষের দিকে এসে রেনাল ফেইলুর হল। রোগীর লোকজন রোগীকে গোপালগঞ্জ সদর হাসপাতাল এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। পরে রোগীর অবস্থা উন্নতি না হওয়ায় বাড়িতে (টুঙ্গিপাড়া) নিয়ে গিয়েছিল, ওখানে অবস্থা আরো খারাপ হওয়ায় আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল…. তারপরেই এই অবস্থা।

সংবাদ দাতা: রুবেল দাস, সরকার আনিস
পরিমার্জনা: বনফুল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

দ্বিচক্রযানে করে দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করলেন ডা. আশিষ

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জানুয়ারি, ২০২১, বৃহস্পতিবার গত ২৬ জানুয়ারি ২০২১ (মঙ্গলবার) ময়মনসিংহে অবস্থিত কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ থেকে পাশ করা সদ্য ইন্টার্ন চিকিৎসক ডা. আশিষ কুমার মোদক তাঁর দুই চাকার সাইকেলে ছুটে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ৬৪ জেলায়…

২৮ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন আয়োজিত “মেডিস্পেল” এর ফাইনাল আজ

প্ল্যাটফর্ম নিউজ, ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার শব্দের সঠিক বানান এবং উচ্চারণ আমাদের ব্যক্তিজীবন, কর্মজীবন এবং শিক্ষাজীবনে অতীব গুরুত্বপূর্ণ। বিশেষ করে চিকিৎসা শিক্ষায় আসার পর থেকেই আমরা নানা রকম কঠিন শব্দের বানান নিয়ে বেশ হিমশিম খাই। সঠিক বানান জানা ও মনে…

৮ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।