মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

টানা দ্বিতীয়বারের মতো বিসিপিএস সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ মার্চ ২০২১, ১২:১৮ · ২ মিনিটে পড়ুন
টানা দ্বিতীয়বারের মতো বিসিপিএস সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ
লেখার আকার


প্ল্যাটফর্ম নিউজ, ৭ মার্চ ২০২১, রোজ রবিবার


টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) সভাপতি নির্বাচিত হবার রেকর্ড করেছেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ। বিসিপিএসের ইতিহাসে এই প্রথম কেউ টানা দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হলেন। উনার এই অর্জনে অভিনন্দন জানিয়েছে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি।


বিসিপিএস পরিচালনা পর্ষদের অর্ধেক সদস্যের পদের মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে প্রতি দুই বছর পর কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয় যাতে সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য সদস্যরা পরবর্তী দুই বছরের জন্য নির্বাচিত হন। নির্বাচনের জন্য একটি তারিখ ঘোষণা করা হয় এবং একজন চেয়ারম্যান ও দুইজন সদস্যের সমন্বয়ে একটি নির্বাচনকালীন কমিটি গঠন করা হয়।

প্রতিবারের ন্যায় এইবারও বিসিপিএস পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যাতে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ। অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ একাধারে একজন স্বনামধন্য চিকিৎসক, অধ্যাপক এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞ। এর আগে ঢাকা মেডিকেল কলেজের ৩৭তম অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) বাংলাদেশে চিকিৎসাবিদ্যায় শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান যা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশেষজ্ঞ তৈরিতে নিরন্তর কাজ করে চলেছে। টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স এর সভাপতি নির্বাচিত হওয়ায় প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবারের পক্ষ হতে অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদকে অভিনন্দন ও শুভকামনা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।