শনিবার, ২২ আগস্ট, ২০২৬
জেলা পর্যায়ের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটি (JMDC)-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত কার্যকর থাকার জন্য নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের সাদিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের আমির শাওন।

কমিটির শীর্ষ নেতৃত্বে আরও রয়েছেন সহ-সভাপতি নাজমী নাতিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাকিন হোসেন।
এছাড়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেল্টা মেডিকেল কলেজের আসিফ আহনাফ মুজাহিদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজের সুমাইয়া আলম রুমু।
নতুন কমিটির নেতৃত্বে জয়পুরহাট জেলার বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন, গবেষণা ও প্রকাশনা এবং সামাজিক ও সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল দায়িত্বপ্রাপ্ত সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জয়পুরহাটের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহল।
নিজস্ব প্রতিবেদক
