মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ · ৪ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

জহুরুল ইসলাম মেডিকেল কলেজে আন্ত:মেডিকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ৯:২৪ · ১ মিনিটে পড়ুন
জহুরুল ইসলাম মেডিকেল কলেজে আন্ত:মেডিকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ০৬ নভেম্বর, ২০২২

১৯টি মেডিকেল কলেজের অংশগ্রহণে কিশোরগঞ্জে ডি রাইজ আন্ত:মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকালে জেলার বাজিতপুর উপজেলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ স্টেডিয়ামে এ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ খেলায় ময়মনসিংহ কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ টাইব্রেকারে ৫-৪ গোলে বগুড়া টিএমএমএস মেডিকেল কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলাটি গোলশূন্য অমীমাংসিত থাকে।
উৎসব মুখর পরিবেশে গত ২৭ অক্টোবর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ স্টেডিয়ামে আন্ত:মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।
প্রতিযোগিতায় বগুড়া টিএমএমএস মেডিকেল কলেজের মারুফ সেরা খেলোয়াড় এবং ৬ গোল করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রশান্ত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন।

মেডিকেল কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় দর্শক টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করেন।

শিরোপা নির্ধারণী খেলায় প্রধান অতিথি হিসাবে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. বাহার উদ্দিন ভূঁইয়া বিজয়ী ও রানার আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, হাসপাতালের কার্যকরী পরিচালক ও উপপরিচালকবৃন্দ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।