মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণের পিসিআর ল্যাব স্থাপন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ৮:১০ · ২ মিনিটে পড়ুন
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণের পিসিআর ল্যাব স্থাপন
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর, ২০২০) দুপুরে আনুষ্ঠানিক ভাবে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়। জেআইএমসিএইচ’এ পিসিআর ল্যাব স্থাপন হওয়ায় কিশোরগঞ্জে করোনা ভাইরাস শনাক্তকরণে পরীক্ষার সক্ষমতা আরো বাড়লো। যার ফলে অধিক সংখ্যক পরীক্ষা হওয়ার সুযোগ সৃষ্টি হওয়াতে করোনা শনাক্তকরণে মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। এদিকে আরটি-পিসিআর ল্যাব চালু করা উপলক্ষে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে পিসিআর ল্যাব পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

শিক্ষক, ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে মানসম্মত স্বাস্থ্য সেবারপাশাপাশি বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থার প্রতি জোর দিতে বলেন৷ এছাড়াও করোনাকালীন স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার জন্য হাসপাতাল প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


অপর দিকে হাসপাতালের পরিচালক অধ্যাপক বাহার উদ্দিন ভুঁইয়া তার বক্তব্যে জাতির যে কোন জাতীয় দুর্যোগে বরাবরের মত সামনের সারিতে থেকে মোকাবেলা করার আশ্বাস দেন। পাশাপাশি করোনা ভাইরাস শনাক্তকরণে মানসম্মত ও প্রতিদিনের পরীক্ষার রির্পোট প্রতিদিন দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেআইএমসি এর অধ্যক্ষ সৈয়দ মাহমুদুল আজিজ, এমএমসি এর অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ, এমএমসিএইচ এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবির চৈাধুরী, কিশোরঞ্জ এর সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপ্তীময়ী জামান প্রমুখ ছাড়াও মেডিকেল কলেজের সংশ্লিষ্ট শিক্ষক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক,
ডা.তারেক হাসান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।