মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

জরুরী সেবার মানোন্নয়নে সোহ্‌রাওয়ার্দী হাসপাতালে “ক্র্যাশ কার্ট” উদ্বোধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১১:৫৪ · ১ মিনিটে পড়ুন
জরুরী সেবার মানোন্নয়নে সোহ্‌রাওয়ার্দী হাসপাতালে “ক্র্যাশ কার্ট” উদ্বোধন
লেখার আকার

মঙ্গলবার, ১৭ই মার্চ,২০২০ খ্রিস্টাব্দ

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরূরী সেবার মান উন্নয়ন করতে উদ্বোধন করা হল “ক্র্যাশ কার্ট”। আজ ১৭ই মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ ইং তারিখ মঙ্গলবার হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া মোট চারটি ক্র্যাশ কার্টের উদ্বোধন করেন। মূলত “ক্র্যাশ কার্ট” এমন এক ধরনের ট্রলি যা কিনা সাধারণ ওষুধ থেকে শুরু করে সার্জারি, মেডিসিন ও গাইনোকলজি বিভাগের যে কোনো জরুরী রোগীর সেবাদানে ব্যাবহৃত প্রায় ১৫০ এর মত যন্ত্র একাই বহন করতে সক্ষম। এছাড়াও এই একই ট্রলিতে আরো বহন করা যায় ইসিজি, নেবুলাইজার, ইনটিউবেশনের যন্ত্রসমূহ, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারের প্রয়োজনীয় যন্ত্র, পাল্স অক্সিমেট্রির মত প্রভৃতি প্রয়োজনীয় যন্ত্র।

হাসপাতালটির মহাপরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও ডা. মামুন মোর্শেদ এর তত্ত্বাবধানে এবং ক্যাজুয়ালটি বিভাগের ডা. প্রণব, ডা. ফরহাদ ও ডা. কাজু এর নিরলস পরিশ্রমে হাসপাতালটিতে এই ব্যবস্থা চালু করা সম্ভব হয় বলে জানা যায়। জরূরী ভিত্তিতে কোনো রোগীর চিকিৎসায় চিকিৎসক এবং রোগী উভয়ের সময় বাঁচিয়ে সেবার মান আরো ত্বরান্বিত করতে এই “ক্র্যাশ কার্ট” বিশেষ সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালটির চিকিৎসকগণ।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।