মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

চিকিৎসা নেন না ৮২ শতাংশ ফিস্টুলা রোগী

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ৭:৫৯ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসা নেন না ৮২ শতাংশ ফিস্টুলা রোগী
লেখার আকার

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

দেশে ১৭ হাজারের বেশি নারীর ফিস্টুলা আছে। তাদের ৮২ শতাংশই চিকিৎসার বাইরে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ফিস্টুলা ব্যবস্থাপনার জন্য রোগটির বিজ্ঞানসম্মত নিবন্ধন পদ্ধতি জরুরি হয়ে পড়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্টেট্রিক ফিস্টুলা সার্জনসের (আইএসওএফএস) নবম আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে ফিস্টুলা বিশেষজ্ঞ, গবেষক ও জনস্বাস্থ্যবিদেরা এসব কথা বলেন।

দুই দিনের এই সম্মেলন আয়োজনে সহায়তা করেছে অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস, ইউএনএফপিএ, ইউএসএআইডি, আইসিডিডিআরবিসহ ১০টি প্রতিষ্ঠান ও সংগঠন। বাংলাদেশের প্রায় ৪০০ প্রতিনিধি ছাড়াও আফ্রিকা, এশিয়া, আমেরিকা ও ইউরোপের ৯১ জন ফিস্টুলা বিশেষজ্ঞ ও গবেষক এই সম্মেলনে অংশ নেন।

সম্মেলনের একটি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় সরকার গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও আইসিডিডিআরবির বিজ্ঞানী আহমেদ এহসানূর রহমান বলেন, দেশে ফিস্টুলা আক্রান্ত নারীর অনুমিত সংখ্যা ১৭ হাজার ৪৫৭ জন। তাঁদের মধ্যে গত বছর অস্ত্রোপচার হয়েছে ৩ হাজার ১০৯ জনের। এর অর্থ ৮২ শতাংশ নারী চিকিৎসার বাইরে আছেন।

প্রসবে জটিলতা, বিলম্বিত প্রসব বা কিছু অস্ত্রোপচারের কারণে নারীর যোনিপথ ও পায়ুপথের সংযোগ ঘটে। এর ফলে প্রস্রাব ধরে রাখা সম্ভব হয় না। নিয়মিত প্রস্রাব ঝরতে থাকে। প্রায় সব ক্ষেত্রে আক্রান্ত নারী শারীরিক, মানসিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন। প্রথমে স্বামী, পরে সন্তানসহ পরিবার এবং এক সময় সমাজ তাঁকে এড়িয়ে চলে। একা নারী দিশাহারা হয়ে পড়েন। একটি অধিবেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর বলেন, ‘ফিস্টুলা শুধু রোগ নয়, এটি একটি দুর্যোগ।’

প্ল্যাটফর্ম প্রতিবেদক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।