মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দুই চিকিৎসক

Platformপ্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ৫:১৮ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দুই চিকিৎসক
লেখার আকার

২১ ফেব্রুয়ারি ২০২০: জাতীয় পর্যায়ের গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। কৃতিত্বপূর্ণ এ পুরস্কারের তালিকায় রয়েছেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী এবং অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

শত প্রতিকূলতার মাঝেও নিজের সবটুকু দিয়ে জনগণের সেবা করে যাচ্ছেন এদেশের চিকিৎসকগণ। তাদের মধ্যেই দুইজন হলেন অধ্যাপক ডা. মোঃ উবায়দুল কবীর চৌধুরী এবং অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির।

অধ্যাপক ডা. মোঃ উবায়দুল কবীর চৌধুরী
বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ উবায়দুল কবীর চৌধুরী সাবেক প্রিন্সিপাল এবং বর্তমান অ্যাডভাইজার হিসেবে আছেন এম এইচ শমরিতা হাসপাতাল এবং মেডিকেল কলেজে। তার জন্ম সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি চর্ম এবং যৌন রোগে দেশে বিদেশে অবদান রেখে চলেছেন বহুদিন ধরে।

অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির

চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। গ্রামীণ রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে তিনি ২০০৪ সালে নিজ জন্মস্থান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে প্রতিষ্ঠা করেন ডা. মুকতাদির চক্ষু হাসপাতাল।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক/মাশতুরা জান্নাত মৃদুলা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।