মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
sticky

চিকিৎসকদের ফি নির্ধারণ করা উচিত নয়-বিএসএমএমইউ ভিসি অধ্যাপক কামরুল হাসান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৬, ৯:৫৯ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের ফি নির্ধারণ করা উচিত নয়-বিএসএমএমইউ ভিসি অধ্যাপক কামরুল হাসান
লেখার আকার

“চিকিৎসকদের ফি নির্ধারণ করা উচিত নয়, কোন পেশাজীবীর ফি নির্ধারিত নয়, সেক্ষেত্রে কেবলমাত্র চিকিৎসকদের ফি নির্ধারণ করে দেয়া কতটুকু যৌক্তিক-বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডাঃ কামরুল হাসান গত ২১ ডিসেম্বর অধ্যাপক এবিএম আব্দুল্লাহর “Practical Manual in Clinical Medicine” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাঁর বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটিতে আরো বক্তব্য রাখেন বিএসএমএমইউ এর মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আব্দুল জলিল, অধ্যাপক ডাঃ সৈয়দ আতিকুল হক, প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ কামরুল হাসান, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসিত্রয় অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ জাকারিয়া স্বপন, কোষাধক্ষ্য ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, অনুষ্ঠানের সভাপতি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুর রহিম।
bsmmu-sm20161204133728

মাননীয় ভিসি অধ্যাপক ডাঃ কামরুল হাসান তাঁর বক্তব্যে আরো জানান, স্পেন ভিত্তিক বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের র‍্যাঙ্কিং প্রকাশকারী প্রতিষ্ঠান সিমাগো ইন্সটিটিউশন র‍্যাঙ্কিং এ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এবার উন্নতি ঘটেছে। বাংলাদেশের মোট ১১টি বিশ্ববিদ্যালয় এ বছরের র‍্যাংকিয়ে স্থান পেয়েছে যাঁদের মাঝে বিএসএমএমইউ ৫ম অবস্থানে আছে বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে(গতবার ৮টি বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের মাঝে বিএসএমএমইউ এর অবস্থান ৮ম( বিশ্ব র‍্যাংকিয়ে ২৭৮২তম, অন্যান্য র‍্যাংকিংগুলোতে অবস্থান আরো পেছনে)। অধ্যাপক ডাঃ কামরুল হাসান আরো জানান সম্প্রতি উচ্চতর শিক্ষা ও গবেষণা বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাথে শিকাগো ইউনিভার্সিটির দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি একাডেমিক এবং গবেষণা কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে কার্যক্রম পরিচালনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…

২২ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…

৭ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব

২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…

২১ সেপ্টেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৩টি মন্তব্য

  1. ধন্যবাদ স্যার, তবে আমরা আমাদের নবনির্বাচিত বিএমএ নেতাদের মুখ থেকে শুনতে চাই।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।