মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ডেন্টাল

চিকিৎসক দম্পতির উপর গোপালগঞ্জ জেলায় সন্ত্রাসী হামলা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ৭:৩৯ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসক দম্পতির উপর গোপালগঞ্জ জেলায় সন্ত্রাসী হামলা
ছবিঃ আহত চিকিৎসক দম্পতি।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর, ২০২০, শনিবার

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. চিন্ময় দত্ত ও তার স্ত্রী ডা. সঞ্চিতা দত্তের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ১১ ই সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০ টার দিকে গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডে চিকিৎসক দম্পতির উপর এ হামলার ঘটনা ঘটে।

ছবিঃ আহত চিকিৎসক দম্পতি ডা. চিন্ময় দত্ত ও তার স্ত্রী ডা. সঞ্চিতা দত্ত।

আহত চিকিৎসক দম্পতিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আহত ডা. চিন্ময় দত্ত জানিয়েছেন, সকালে তিনি পাওয়ার হাউজ রোডের ভাড়া বাসা থেকে একই এলাকায় তার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে যাচ্ছিলেন। পথে ৮-১০ জনের একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। খবর পেয়ে তার স্ত্রী সঞ্চিতা দত্ত এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত চিকিৎসক ও তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যান। এছাড়া এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

ছবিঃ চিকিৎসাধীন অবস্থায় আহত ডা. চিন্ময় দত্ত।

বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

এছাড়া গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী জানান, আহত চিকিৎসকের লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ডেন্টালের বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের ৫টি বিষয়ে এমডি কোর্স শুরুর সিদ্ধান্ত

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ এ বছরই চালু হতে যাচ্ছে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের পাঁচটি বিষয়ে তিন বছরের এমডি কোর্স। গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে ডেন্টাল ফ্যাকাল্টির বেসিক ৫টি বিভাগে প্রতিবছর…

১৫ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল বিভাগ চালু

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৭ জুলাই, ২০২১ গতকাল ৬ জুলাই, ২০২১, রোজ মঙ্গলবারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খোলা হলো "ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল" ডিভিশন। কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং -৬২৭৬) ৩১/০৫/২১ তারিখে…

৭ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।