মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা ; অব্যাহত থাকবে কর্মবিরতি ও শাটডাউন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩৪ · ১ মিনিটে পড়ুন
চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা ; অব্যাহত থাকবে কর্মবিরতি ও শাটডাউন
লেখার আকার

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকেরা। সেই সাথে অব্যাহত থাকবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মেডিকেল শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন কর্মসূচি।

মঙ্গলবার ডক্টরস’ মুভমেন্ট ফর জাস্টিস এর সভাপতি ডাঃ জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নুরুন নবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রিটের শুনানি আজ শেষ হলো, রায় ঘোষণার তারিখ দেওয়া হয়েছে ১২ই মার্চ ২০২৫। আমরা আমাদের ৫ দফা দাবির মধ্যে ১ টি দাবির দিকে কিছুটা অগ্রসর হতে পেরেছি। তবে যাত্রা এখানেই থেমে থাকবেনা। বাকি দফাগুলো নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আগামীকাল দাবি আদায়ে বসবো।

আগামী ৪৮ ঘন্টা সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ইন্টার্নদের কর্মবিরতি চলমান থাকবে।

আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১১ টায় স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবে সকল চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা। আলোচনার মাধ্যমে সমাধান বা কার্যকরী পদক্ষেপ না দেখলে ৪৮ ঘন্টা পর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।