মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

চরফ্যাশনে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যানার ছিড়ে ফেলেছেন ইউএনও

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ অক্টোবর ২০১৫, ৬:৩৩ · ১ মিনিটে পড়ুন
চরফ্যাশনে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যানার ছিড়ে ফেলেছেন ইউএনও
লেখার আকার

চরফ্যাশনে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যানার ছিড়ে ফেলে , আন্দোলন বন্ধ করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। এতে, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তার হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।

আন্দোলনরত কর্মকর্তারা অভিযোগ করেন, রোববার কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতায় ইউএনওর স্বাক্ষর প্রদানের প্রতিবাদসহ ৬ দফা দাবিতে বন ও পরিবেশ উপমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদ স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেন ১৬ দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচি শুরুর আগে উপজেলা পরিষদ চত্বরে দাবি সংবলিত ব্যানার টানিয়ে দেয়া হয়। সমবেত হতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ব্যানার ছিঁড়ে ফেলেন ইউএনও ।উপজেলা চেয়ারম্যান জয়নাল আাবেদীন আখন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে, ব্যানার ছিড়ে ফেলার প্রতিবাদে সমাবেশ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা পরিষদ চত্বরের ওই সমাবেশে আন্দোলনের আহ্বায়ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হিরন্ময় বিশ্বাস, কৃষি কর্মকর্তা মনতোষ সিকদার, মৎস্য সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী এবং কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বক্তব্য দেন।

এ সময় বক্তারা ইউএনওকে অবাঞ্চিত এবং তার সব কর্মসূচি বয়কটের ঘোষণা দেন।

ট্যাগ:cadre equity mirror
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।