সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

গাড়ি পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তারাঃ পূর্বাপর

গাড়ি পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তারাঃ পূর্বাপর

প্রাধিকার ভিত্তিতে সরকারি গাড়ি পেতে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তফা কামাল জেলার বিভিন্ন উপজেলার চিকিৎসক কর্মকর্তা এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে আজ(১০/৮/১৫) অনানুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। প্রাথমিকভাবে মহিলা উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তারা এ সুবিধা পেতে যাচ্ছেন। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরকারি গাড়ি পাবেন। এ উদ্দেশ্যে ৫০-৬০টা গাড়ি ক্রয় প্রক্রিয়াধীন আছে। সাম্প্রতিক কালে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। বেশ কিছুদিন যাবৎ আমলাতান্ত্রিক জটিলতায় উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সরকারি গাড়ি প্রাপ্তির প্রক্রিয়া থেমে ছিল। অসমর্থিত সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ের সর্বোচ্চ চিকিৎসা কর্মকর্তাদের সরকারি গাড়ির প্রয়োজনীয়তা এবং যথাযথ রক্ষণাবেক্ষণ সম্পর্কে প্রশাসনের উচ্চ পর্যায়ে মতপার্থক্য ছিল। প্রসংগত উল্লেখ্য যে, স্বাস্থ্যখাতে অর্জিত সাফল্য আরো সুদৃঢ় করতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন সময়ে উপজেলা পর্যায়ে চিকিৎসকদের গাড়ি-বাড়িসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন।

মূল সংবাদ এটুকুই। “পাচ্ছেন” একটি Present Indifinite Tense। অনির্দিষ্টকাল পর্যন্তও সেটা চলতে পারে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ি পাবার সাথে সম্পর্কযুক্ত নয় তবুও কিছু তথ্য শেয়ার করছি। গত পাঁচ মাসে অন্তত তিনজন সরকারি কর্মকর্তা কর্মস্থলে আসা বা যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। ২৪ মার্চ ডাঃ সামি বিন সাহিদ সড়ক দূর্ঘটনায় নিহত হন তিনি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহে কর্মরত ছিলেন। ৩০মে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক এবং কার্ডিওলজি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী ডাঃ হিমেল। ৩ জুন সড়ক দূর্ঘটনায় নিহত হন ডাঃ ফয়সাল আহমেদ বাবু। নিজ কর্মস্থল দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেরার সময় এ দূর্ঘটনা ঘটে।

ডাঃ হিমেল, ডাঃ বাবু বা ডাঃ সামি কোন ভাবে RANDOM কোন নাম নয়। এরকম অসংখ্য ভবিষ্যত ডাঃ হিমেল, ডাঃ বাবু বা ডাঃ সামি এ মুহূর্তেই ইউনিয়ন সাব সেন্টার অথবা উপজেলা বা সদর হাসপাতালের যাওয়া আসা করছে। এরকম অনেক মহিল সহকর্মী আছেন নিয়ম করে মধ্য রাতে ট্রেন ধরে কর্মস্থলে যাওয়া আসা করছেন। আরেকজনকে কর্মস্থলে স্থাপনা নেই আবার বিশেষ কারণে(নিরাপত্তার জন্য কারণটা লেখাও যাচ্ছেনা) বাড়ি ভাড়াও দিচ্ছেনা স্থানীয়রা তাই দৈনিক তিন ঘন্টা বাস-সিএনজি-মাহিন্দ্রই ভরসা। সাত নম্বর সিগন্যাল ঘূর্ণিঝর কোমেনের মধ্যেও বঙ্গোপসাগর পাড়ি দিতে হয়েছিল একজনকে। এক হাঁটু বন্যার পানিতে মোমবাতি জ্বেলে সেবা দিয়ে চলেছেন আরো কতজন জনসেবক।৩৩ তম বিসিএসের জয়েনিং এর আগে জানতাম চা বাগানেই শুধু সাপ দু’দিন পর পর ধরা খেয়ে পত্রিকার পাতায় শিরোনাম হয়, কিন্তু এখন জানি গত এক বছরে প্রথম শ্রেণীর কর্মকর্তার বাসার দেয়ালে-মেঝেতে শোভা বাড়ায় সরীসৃপ। কোথায় পাজেরো গাড়ি, জনগণের ট্যাক্সের টাকা শ্রাদ্ধ হচ্ছে আর আমি অপ্রাসঙ্গিক মায়া কান্না জুড়ে দিয়েছি-সবাইকে গাড়ি দেয়া গরীব রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, উপজেলাউ ফ্ল্যাট দেয়াও সম্ভব না। তবে তাঁদের জন্য গাড়ির প্রস্তাব বড় কর্তাদের অদরকারি মনে হয়। চোরের জন্যে যেমন পাহাড়া বসে, প্রথম শ্রেণীর “____” জন্য পাহাড়া বসে-হ্যালো ডাক্তার, আছেন ডাক্তার।

একটু নিরাপত্তা, বাসযোগ্য আবাস, পদমর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ সুযোগ সুবিধা দিতে কোটি টাকার বাজেটের দরকার নেই-যুক্তিযুক্ত মানসিকতা হলেই চলে। কিন্তু আমরা নিজেরাই এত নিচে নেমে গেছি নিজেদের কর্মগুণে যে আমাদের আওয়াজ উপর তলায় পৌঁছায় না।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

22 thoughts on “গাড়ি পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তারাঃ পূর্বাপর”

  1. চমৎকার লেখা! আমার বর্তমান পোস্টিং যে রুরাল ডিসপেন্সারীতে সেটা ১৭ বছর আগে বিলুপ্ত হয়েছে। ওখানে রোগীও হয় সামান্যই। কিন্তু ওষুধের লোভের ১৭ বছর আগে জোর করে ডাক্তার ও ফার্মাসিস্টকে FWC তে বসানো হয়, যা UFPO এর নিয়ন্ত্রণাধীন। বিল্ডিংটি ধ্বসে পড়তে পারে এবং বিদ্যুৎ সংযোগ নেই। উপজেলা থেকে ২২ কি,মি এবং সি,এন,জি ছাড়া যাতায়াতের কোন উপায় নেই। সি,এন।জি এখন মহাসড়কে নিষিদ্ধ। তবে সেটা অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত। কারণ সি,এন,জিতে প্রাণটা হাতে নিয়ে যেতে-আসতে হত। এখন কিছুটা বাসে গিয়ে তারপর দু-বার অটো বদলে যাই। রাস্তার ঝাঁকুনি হজমের জন্য উপকারী হলেও স্পাইনের জন্য ক্ষতিকর। এহেন জায়গায় এসি পাজেরো দিয়ে মনিটরিং না করে ঠিক এভাবেই কর্তাদের নেয়া উচিত, যেভাবে আমরা যাই। আমি কর্তৃপক্ষের কাছে কিছুটা বিলম্বে উপস্থিতির অনুমতি চেয়েছি এই অবস্থায়! আমি জানি এর চেয়ে খারাপ অবস্থায় আরো অনেক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

  2. হলফ করে বলতে পারি গাড়ি কেনা হবে ঠিক ই, তবে তা থেকে যাবে মন্তনালয়ের বড় কর্তাদের বিশেষ জরুরী কাজে। যে গাড়ির রিকুজিশন শেষ হবে না অন্তকাল ব্যাপী।

  3. এই প্রস্তাব পাশ হয়েছিল অনেক বছর আগে, মাননীয় প্রশাসন ক্যাডারের সবাই খুব দুঃখ পেয়েছিলেন বলে এই ক্রয় সংক্রান্ত টেন্ডার ঝুলে ছিল – ডাক্তাররা এমনিতেই পিছলা, পাত্তা পাওন যায় না, উপজেলায় গাড়ি দাবড়াইলে আর তাদের তো ছাই দিয়াও ধরা যাইবো না! – এটি ছিল আমার শোনা এক ঐতিহাসিক ডায়ালগ! 3:)

  4. ড্রাইভারের প্রভিশন রাখা হয়েছিল, মাস্টার রোলে নিয়োগ দেয়ার কথা ছিল অথবা নো ওয়ার্ক, নো পে পদ্ধতিতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।