মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

গাইনি বিশেষজ্ঞের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগ, অপপ্রচার বলে দাবি করলেন ডাক্তার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ জুলাই ২০২০, মঙ্গলবার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্কয়ার হাসপাতালের একজন গাইনোকলজিস্ট এর বিরুদ্ধে আনা অভিযোগ! গত ১২ জুলাই রবিবার ২১ বছর বয়সী আফসারা তাসনিম বুশরা নামক একজন নারী তার ফেসবুক পোস্টে স্কয়ার হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. কাজী শামসুন নাহারের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগ আনেন।

গত ১১ জুলাই (শনিবার) ২১ বছর বয়সী বুশরা তার যৌনাঙ্গের “ভ্যাজাইনিসমাস” নামক অসুস্থতার জন্য স্কয়ার হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. কাজী শামসুন নাহারের কাছে যান। উল্লেখ্য, ভ্যাজাইনিসমাস এমন একটি রোগ যাতে নারীর যৌনাঙ্গে যেকোন ধরনের পেনেট্রেশন অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। রোগটি পরীক্ষার এক পর্যায়ে চিকিৎসক তাকে “আপনাকে ধর্ষণ করা দরকার” এমনটি মন্তব্য করেন বলে জানিয়েছেন বুশরা। তিনি বলেন,

“ডাক্তার কাজী শামসুন নাহার, আপনি ডাক্তার নামের কলঙ্ক। আপনি পৃথিবীর সমস্ত ডাক্তারদের জন্য কলঙ্কসরূপ, যারা অন্যদের সেবা দিয়ে চলেছে। আপনি আমার রোগ নির্ণয়ের সময় আমাকে ধর্ষণ করা দরকার বলে মন্তব্য করেছেন, যা সমস্ত মানুষের জন্য অপমানজনক। আমার আপত্তি এই বিশেষ চিকিৎসককে নিয়ে, স্কয়ার হাসপাতালের প্রতি নয়। হাসপাতালের সুনামের প্রতি আমার কোনো সন্দেহ নেই।
এই মহিলা (ডা. কাজী শামসুন নাহার) আমার পেশির পরীক্ষা করছিলেন, যা ছিল অত্যন্ত কষ্টদায়ক। আমি তাকে বলেছিলাম, আমি ব্যথা পাচ্ছি। পরীক্ষার পর তিনি আমার সামনে বসলেন এবং আমার জীবনে কারও মুখ থেকে শোনা সবচেয়ে ভয়াবহ কথাগুলো আমি শুনলাম। তিনি আমাকে বলেছিলেন যে আমার স্বাস্থ্যের উদ্বেগজনক বিষয়টি সম্পর্কে কারও সাথে কথা বলা উচিত নয়, এটা জানা সত্ত্বেও যে ভ্যাজাইনিসমাস ভবিষ্যতে আমার জন্য সমস্যা সৃষ্টি করতে চলেছে। তার মানে তিনি যৌনশিক্ষার চূড়ান্ত বিরোধী। উনি বললেন, আধুনিকতাবাদের নামে এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন না। আমি তার পরবর্তী কথাটি আমি উদ্ধৃতিতে রেখে দেব, কারণ এটি আমার কাছে ইংরেজি বা অন্য কোনো ভাষায় প্রকাশ করার মানসিকতা নেই।
উনি বলেন, “এইসব মেয়েদের হাসব্যান্ড একটু জংলী টাইপের হওয়া উচিত, যাতে তারা একবারে রেপ করে ফেলে। কারণ এই মেয়েরা পারমিশন দিতে চায় না, যেহেতু ওদের সেক্স এর সময় ব্যথা লাগে। সো, একবারে রেপ করে দিলে সব ঠিক হয়ে যাবে।”

আমি চোখে জল নিয়ে কক্ষটি ছেড়ে বের হয়ে এলাম। এ সময় আমি খুবই আতঙ্কিত হয়ে পড়ি। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে, শুধু এই কথাটি বলার জন্য আমি কাউকে টাকা দিয়েছি। আমি খুবই আঘাত পেয়েছি, ভেঙে পড়েছি এবং নিজেকে অসহায় মনে হয়েছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উভয় পক্ষের মত

এই অভিযোগের বিপরীতে অফিসিয়াল বার্তা দিয়েছেন ডা. কাজী শামসুন নাহার। উক্ত অভিযোগকে মনগড়া অনৈতিক ব্যাখ্যামূলক অপপ্রচার আখ্যায়িত করে তিনি জানান যে চিকিৎসা শাস্ত্রের নিয়ম বহির্ভূত কোন কথা তিনি বলেন নি। উক্ত রোগীর পরীক্ষা এবং কাউন্সেলিং চলাকালে রোগী কিংবা রোগীর মায়ের পক্ষ থেকে কোন অভিযোগই ছিল না। বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন,

“গত শনিবার (১১ জুলাই ২০২০) আমার কর্মস্থল স্কয়ার হাসপাতালের বর্হিবিভাগের আফসানা তাসনিম বুশরা নামের ২১ বছর বয়সের এক রোগী তার যৌনাঙ্গের ভ্যাজাইনিসমাস সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আমার কাছে আসেন। রোগীর সমস্যার পরিপ্রেক্ষিতে তার সাথে আলোচনার ভিত্তিতে সঠিক রোগ নির্ণয়ের জন্য এবং রোগীর শারীরিক ও মানসিক অবস্থা বোঝার জন্য খুবই যুক্তিসংগত এবং প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করি। সংগত কারণেই এখানে তা প্রকাশ করা সম্ভব নয়, যা মেডিকেল এথিক্স বর্হিভূত।

রোগীর শারীরিক অবস্থা বোঝার জন্য (যা রোগ নির্ণয়ের জন্য আবশ্যক) অনুমতি সাপেক্ষে তার মায়ের উপস্থিতিতে শারীরিক পরীক্ষা করা হয় এবং সমস্যা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। যার প্রতিটি পদক্ষেপই চিকিৎসা সংক্রান্ত নীতিমালার অর্ন্তভূক্ত।
কনসালটেন্সি চলাকালীন সময়ে রোগী এবং তার মায়ের সাথে কথোপকথনে কোনো প্রকার অসঙ্গতি ওনারা পেয়েছেন কিনা তা আমার কাছে পরিলক্ষিত হয় নি। তাছাড়া এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ওনারা আমার বা হসপিটাল কর্তৃপক্ষের কাছে কোনো প্রকার অভিযোগও করেননি। খুব সাধারণ ভাবেই উনারা বিষয়টি বুঝতে পেরেছেন বলেই আমার বিশ্বাস।

পরবর্তীতে আমি গত ১২ জুলাই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারি যে, উক্ত রোগী আমার বিরুদ্ধে সম্পূর্ণ মনগড়া একটি অনৈতিক ব্যাখ্যামূলক অপপ্রচার চালাচ্ছেন, যা কোনো ভাবেই কাম্য নয়।

আমি একজন অব্স ও গাইনী বিশেষজ্ঞ হিসেবে ২২ বছর যাবত নিষ্ঠার সাথে অসংখ্য রোগীর চিকিৎসা সেবায় নিয়োজিত আছি। আমার বক্তব্যে আফসারা তাসনিম বুশরার যদি মনে হয়ে থাকে যে আমি চিকিৎসাগত কোনো প্রকার অসদাচারণ করেছি তাহলে তিনি অবশ্যই আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রাখেন। তা না করে তিনি আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছেন যা কোনো ভাবেই কাম্য নয়।”

এদিকে এ ঘটনায় পক্ষে বিপক্ষে পাওয়া যাচ্ছে অসংখ্য মতামত! দ্যা ডেইলি স্টার পত্রিকার ফ্রিল্যান্স সাংবাদিক শরিফুল হাসান ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। তার মতে, প্রকৃত ঘটনা না জেনে এমন অভিযোগের ভিত্তিতে প্রতিক্রিয়া দেখানো সম্পূর্ণ অনুচিত। তিনি বলেন,

“কাল রাত থেকে দেখছি স্কয়ার হাসপাতালের ডাক্তার কাজী শামছুন নাহারকে নিয়ে লেখা হচ্ছে। কারণ কেউ একজন অভিযোগ দিয়েছে। তাতেই ক্ষুব্ধ হয়েছে একদল নারী। স্ট্যাটাসটা দেখে ক্ষুব্ধ হওয়ারই কথা। আপনাদের প্রতি সম্মান জানাচ্ছি। কিন্তু আসল ঘটনা কী আমরা কেউ কী জানি? ঘটনার সময় ফেসবুক বাসিন্দাদের কেউ কী ছিলেন সেখানে? তা হলে কীসের ভিত্তিতে একজন ডাক্তারকে নিয়ে যা ইচ্ছে তাই বলছি আমরা? হ্যাঁ, স্ট্যাটাসটা যদি শতভাগ সত্য হয়, আমিও এই ডাক্তারের সমালোচনা করবো। কিন্তু আপনারা যারা সমালোচনা করছেন তারা কেউ কী কাজী শামছুন নাহারকে চেনেন?

আমার স্ত্রীর ডাক্তার হওয়ার সুবাদে আমি কাজী শামছুন নাহারকে চিনি দশ বছর ধরে। আমার স্ত্রী প্রেগন্যান্ট হওয়ার পর আমরা বাংলাদেশের অনেক গাইনি ডাক্তারের কাছে গিয়েছি। দিনের পর দিন আমি হাসপাতালে ছিলাম। অনেকদিন হাসপাতালের বারান্দায় শুয়েই রাত কেটেছে। বাংলাদেশের ডাক্তারদের প্রতি আমার তখন মনটা বিষিয়ে উঠেছিল। ওই জটিল সময় আমি অনেকের কাছ থেকে শুনে স্কয়ারের কাজী শামসুন নাহারের কাছে যাই। বাংলা‌দে‌শের ডাক্তারদের সম্পর্ক‌ে আমার ধারণা তিনি পু‌রোপু‌রি পা‌ল্টে দি‌য়েছিলেন। অন্য কার কী অভিজ্ঞতা আমি জানি না আমাদের কাছে তি‌নি ফে‌রেশতা। এরপর গত প্রায় পাঁচ বছরে আমি আমার প‌রি‌চিত বন্ধু, ঘ‌নিষ্ঠ বড় ভাই সবাইকে কাজী শামছুন নাহারের কাছে যেতে ব‌লে‌ছি। প্রত্যেকেই আমার মতো বলেছে, অসাধারণ একজন মানুষ। তিনি কেমন ডাক্তার সেটা হয়তো চিকিৎসা শাস্ত্রের লোকের ভালো বলতে পারবে কিন্তু আমার কাছে তিনি একজন অসম্ভব মান‌বিক এবং কেয়া‌রিং মানুষ। এমন ডাক্তার আমি আর কখনো পাই নি। বেশিরভাগ সময় তিনি কোন কোন রোগীকে এক ঘন্টা ধরেও দেখেছেন, কথা বলেছেন। না কোন চেনা জানা, পাওয়ার কিছুই লাগে না, সব রোগীদের জন্য তিনি একইভাবে দরদী। কাজী শামছুন নাহারকে যারা দেখিয়েছে তাদের যে কারও সাথে কথা বললেই আপনারা জানতে পারবেন এ বিষয়ে।

আমি কাজী শামছুন নাহারের সাথে কথা বলেছি, একজন সাংবাদিকের মতো তদন্ত করার চেষ্টা করেছি। পুরো আলাপের পর আমি বলতে বাধ্য হচ্ছি, ফেসবুকে যা দেখেছেন সেটা একটা বিকৃত ব্যাখা কিংবা মেয়েটার বোঝার ভুল।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।