মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

খুলনায় ফের সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ তিনজন নিহত

ওয়েব টিমপ্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ৮:০৬ · ২ মিনিটে পড়ুন
খুলনায় ফের সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ তিনজন নিহত
লেখার আকার

প্ল্যাটফর্ম রিপোর্টঃ খুলনায় আবারও সড়ক দুর্ঘটনায় প্রান গেল দুই চিকিৎসকের। খুলনার ফুলতলা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন।

নিহিত চিকিৎসকরা হলেন, ডা. শাহাদাত হোসেন। তিনি খুলনা মহানগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে ছিলেন। অন্য চিকিৎসক এর নাম ডা. মোয়াজ্জেম হোসেন। তিনি কিওর হোম জেনারেল হাসপাতালের চিকিৎসক। সাথে নিহত হয়েছেন, প্রাইভেটকার চালক জাহাঙ্গীর হোসেন।
অন্য একটি দুর্ঘটনায় নিহত হন স্বাস্থ্যকর্মী জাহিদুল ইসলাম।

সোমবার, ২৫ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনিরুল ইসলাম এর সূত্রে জানা যায়, খুলনাগামী গড়াই পরিবহন ও যশোরের নওয়াপাড়াগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে দুই চিকিৎসক ও প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হয়নি।

যাত্রীবাহী বাসের নম্বর রাজশাহী মেট্রো ব ১১-০০৩৮ ও প্রাইভেটকারের নম্বর ঢাকা মেট্রো গ ১৩-৬৮৭০। 

বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি মনিরুল।

অপরদিকে আজ সকালে মোটরসাইকেলযোগে যশোরের কেশবপুর থেকে চুকনগনর যাচ্ছিলেন ভরতভায়না ইউনিয়নের স্বাস্থ্যকর্মী জাহিদুল ইসলাম। মোটরসাইকেল আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন জাহিদুল তিনি।

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে খুলনার লবনচরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিফুর রহমান আকাশ (২৩) নামে খুলনা মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছিলেন।

ফের সড়ক দুর্ঘটনায় মারা গেল দুই জন চিকিৎসক!

এক বিবৃতিতে, খুলনায় ফের সড়ক দুর্ঘটনায়, নিহতের জন্য শোক প্রকাশ করেছে প্ল্যাটফর্ম পরিবার।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।