মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
কুষ্টিয়া মেডিকেল কলেজ

কুষ্টিয়া মেডিকেলের বেহাল দশা, ধসে পড়েছে হোস্টেলের ছাদ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ জুন ২০২০, ৯:০৬ · ২ মিনিটে পড়ুন
কুষ্টিয়া মেডিকেলের বেহাল দশা, ধসে পড়েছে হোস্টেলের ছাদ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জুন, ২০২০, শুক্রবার

কুষ্টিয়া মেডিকেল কলেজের রিফাত ছাত্রীনিবাসে গতকাল রাতে ছাদ ধসে পড়ে । রিফাত হোস্টেলের নিচ তলার পূর্ব পাশের সিংগেল রুমে এ ঘটনা ঘটে। রুমে অবস্থানরত ইন্টার্ন চিকিৎসক সেইসময় নাইট ডিউটিতে ছিলেন। আশেপাশে অবস্থানরত হোস্টেলের কর্মচারী ও আরেকজন চিকিৎসক রাত ১০টার দিকে বিকট শব্দ শুনতে পান। ডিউটি শেষে ইন্টার্ন চিকিৎসক রুমে ঢুকলে এই অবস্থা দেখেন। পরে হোস্টেল সুপার ও কলেজের অধ্যক্ষ এসে এ অবস্থা দেখেন এবং সাময়িকভাবে অন্য রুমে স্থানান্তর হওয়ার জন্য বলেন।

ওই বিল্ডিংটি আরো কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। ২০১৫ সালের ২৮ এপ্রিল রিফাত ছাত্রীনিবাসে ফাটল আতঙ্ক দেখা দেয়। পর পর কয়েক দিনের ভূমিকম্পের কারণে ছাত্রীনিবাসের তৃতীয় তলার একটি কক্ষে ফাটল দেখা দেয়। এ ব্যাপারে তখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেছিলেন, “ভবনটি অনেক পুরোনো। তৃতীয় তলায় কিছু পলেস্তারা খসে পড়েছে। এতে হালকা চিড় দেখা গেছে। সেটা আগের কি না বা ভূমিকম্পে হয়েছে কি না, এ ব্যাপারে গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে ব্যবস্থা নিতে লিখিতভাবে বলা হয়েছে।”

এর আগে ২০১৯ সালের ১৭ ই জানুয়ারি কলেজের হোস্টেলের নির্মাণাধীন ছাদ ধসে বজলু রহমান প্রামাণিক নামে এক শ্রমিক নিহত হয়েছিলেন। এ সময় আহত হয়েছিলেন আরও অন্তত ৬ জন শ্রমিক।

দিন দিন সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিচ্ছে। হোস্টেলটি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর দ্রুত স্থায়ী সমাধান এর জন্য ছাত্রছাত্রীরা কর্তৃপক্ষের নিকট দাবি করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন ছাড়াই একসাথে ৫ শিশুর জন্ম

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের চেষ্টায় প্রথমবারের মতো অপারেশন ছাড়াই একসঙ্গে পাঁচ সন্তানের(৪ জন মেয়ে, ১জন ছেলে) প্রসব করানো হয়েছে। সোমবার (১ নভেম্বর) রাতে সাদিয়া খাতুন (২৪) হাসপাতালে ভর্তি হন। আজ মঙ্গলবার…

২ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার "নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত" এই প্রতিপাদ্য কে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর ২০২০ পালিত হতে যাচ্ছে "নিরাপদ চিকিৎসক কর্মস্থল দিবস"। এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি…

২৭ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

প্রচলিত এবং সত্য গল্প -ঃ ডাক্তাররা টাকার লোভে প্রয়োজনে এবং অপ্রয়োজনে সিজার করেন?

লেখক- ডা সুরেশ তুলসান। কুষ্টিয়া মেডিকেল কলেজ। একজন মহিলা রোগী আর তার অতি বেশি বুঝনেওয়ালা স্বামী। মেয়েটির বয়স বড়জোড় ২৪/২৫। গর্ভবতী,পেটে এটা তার তৃতীয় বাচ্চা। আগের ২ টা নরমাল ডেলিভারি। এখন চলছে ৩৬ সপ্তাহ। আমার কাছে স্বামীসহ এসেছেন সিজারিয়ান অপারেশনের…

২ মার্চ ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।