মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
কুষ্টিয়া মেডিকেল কলেজ

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ১০:২৮ · ২ মিনিটে পড়ুন
নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার 

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর ২০২০ পালিত হতে যাচ্ছে “নিরাপদ চিকিৎসক কর্মস্থল দিবস”।

এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে এবং “বাংলাদেশ মেডিকেল টিচার’স ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সহযোগিতায় “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে ব্যানার টাঙানো কার্যক্রম চলমান রয়েছে।

ইতিমধ্যেই ব্যানার টাঙানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২২ নভেম্বর প্ল্যাটফর্ম কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের সদস্যবৃন্দ হাসপাতাল কতৃপক্ষের সহায়তায় ব্যানার টাঙানোর প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে বেশ কিছু এজেন্ডার উপর নজর দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেঃ

১. জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় লজিস্টিকস নিশ্চিতের মাধ্যমে চিকিৎসা সেবাই আদর্শ মান আনয়ন।

২. স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের পাশ ও বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

৩. ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, স্বাস্থ্য পুলিশ, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন সহ ত্বরিত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট নিশ্চিতকরণ।

প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব হবে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এর নিশ্চয়তা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন ছাড়াই একসাথে ৫ শিশুর জন্ম

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের চেষ্টায় প্রথমবারের মতো অপারেশন ছাড়াই একসঙ্গে পাঁচ সন্তানের(৪ জন মেয়ে, ১জন ছেলে) প্রসব করানো হয়েছে। সোমবার (১ নভেম্বর) রাতে সাদিয়া খাতুন (২৪) হাসপাতালে ভর্তি হন। আজ মঙ্গলবার…

২ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

কুষ্টিয়া মেডিকেলের বেহাল দশা, ধসে পড়েছে হোস্টেলের ছাদ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জুন, ২০২০, শুক্রবার কুষ্টিয়া মেডিকেল কলেজের রিফাত ছাত্রীনিবাসে গতকাল রাতে ছাদ ধসে পড়ে । রিফাত হোস্টেলের নিচ তলার পূর্ব পাশের সিংগেল রুমে এ ঘটনা ঘটে। রুমে অবস্থানরত ইন্টার্ন চিকিৎসক সেইসময় নাইট ডিউটিতে ছিলেন। আশেপাশে অবস্থানরত হোস্টেলের কর্মচারী…

প্রচলিত এবং সত্য গল্প -ঃ ডাক্তাররা টাকার লোভে প্রয়োজনে এবং অপ্রয়োজনে সিজার করেন?

লেখক- ডা সুরেশ তুলসান। কুষ্টিয়া মেডিকেল কলেজ। একজন মহিলা রোগী আর তার অতি বেশি বুঝনেওয়ালা স্বামী। মেয়েটির বয়স বড়জোড় ২৪/২৫। গর্ভবতী,পেটে এটা তার তৃতীয় বাচ্চা। আগের ২ টা নরমাল ডেলিভারি। এখন চলছে ৩৬ সপ্তাহ। আমার কাছে স্বামীসহ এসেছেন সিজারিয়ান অপারেশনের…

২ মার্চ ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।