মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

কার্ডিয়াক এরেস্টে চমেকের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞের প্রয়াণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ জুলাই ২০২১, ৭:৪১ · ১ মিনিটে পড়ুন
কার্ডিয়াক এরেস্টে চমেকের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞের প্রয়াণ
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৪ জুলাই, ২০২১

করোনা মহামারীর এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চিকিৎসকদের মৃত্যুর মিছিল থামছেই না। এবার না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা কামাল। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

তিনি ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১৩ জুলাই) রাত ৯ টায় মৃত্যুবরণ করেন।ডা. কামাল ডায়াবেটিসের উচ্চঝুঁকিতে ছিলেন এবং যক্ষার উপসর্গে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর।

তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এর সাংগঠনিক সম্পাদক এবং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর কার্ডিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়াও কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। উল্লেখ্য, ডা. কামাল চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ১৬ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।