মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল পেয়েছেন কানাডার ওয়াটারলু ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথ সায়েন্সেস-এর গবেষক ড. জিওফ বার্ডওয়েল এবং ড. জাহিদ বাট। তারা এই দুটি গবেষণা পরিচালনা করবেন।

কানাডার অনুদানদাতা প্রতিষ্ঠান। ছবি – সংগৃহীত

ড. জাহিদ বাটের গবেষণা প্রকল্প– ‘বাংলাদেশে লং কোভিড: নিম্ন ও মধ্যম আয়ের দেশ এবং স্বল্প সম্পদযুক্ত স্বাস্থ্য ব্যবস্থায় পোস্ট-কোভিড সিনড্রোম চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন’। এ গবেষণায় তিনি ১ লাখ ডলার অনুদান পেয়েছেন।

ড. জিওফ বার্ডওয়েলের গবেষণা প্রকল্প – ‘অবৈধ মাদকের ব্যবহারের প্রতিক্রিয়ায় পুলিশের আচরণের কারণে সম্প্রদায়ের স্বাস্থ্যগত প্রভাব: ছোট শহর ও গ্রামীণ সম্প্রদায়ে পুলিশ নীতির পরিবর্তন ও কার্যক্রম বিশ্লেষণের জন্য একটি মিশ্র-পদ্ধতির গবেষণা।’ এই গবেষণায় তিনি চার বছরের জন্য ৬ লাখ ৬৪ হাজার ডলার অনুদান পেয়েছেন।

দুই গবেষক – ড. জাহিদ বাট ও ড. জিওফ বার্ডওয়েল। ছবি – সংগৃহীত।

বাংলাদেশে লং কোভিড চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনার কৌশল:

এই বিষয়ে ড. বাট আন্তর্জাতিক গণমাধ্যমে বলেন, ‘লং কোভিড সংক্রান্ত গবেষণার বেশির ভাগই উচ্চ-আয়ের দেশগুলোতে পরিচালিত হয়েছে। তবে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা থাকায়, এই গবেষণাগুলোর ফলাফল সবক্ষেত্রে কার্যকর নাও হতে পারে।’

গবেষণাটিতে নমুনা হিসেবে বাংলাদেশের একটি নির্দিষ্ট উপজেলার কোভিড-১৯ পরীক্ষিত সব ব্যক্তিকে নেওয়া হবে। এরপর বিশ্বব্যাপী স্বীকৃত জনমিতি ও স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করে ওই অঞ্চলে লং কোভিড কীভাবে প্রভাব ফেলছে তা বিশ্লেষণ করা হবে।

এ গবেষণায় শুধু স্বাস্থ্যগত প্রভাব নয়, বরং অর্থনৈতিক প্রভাব, যেমন—জীবন-জীবিকা ব্যাহত হওয়া, আয়ের ক্ষতিসহ অন্যান্য দিকেও গুরুত্ব দেওয়া হবে। গবেষণার ফলাফল ‘পোস্ট-কোভিড সিনড্রোমের’ প্রাথমিক পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে এবং মহামারির দীর্ঘমেয়াদি প্রভাব কমাতে ভূমিকা রাখবে বলেও আশাবাদী ড. বাট।

এই গবেষণার মাধ্যমে এই খাতে কানাডার গবেষণা অংশীদারত্ব আরও দৃঢ় হবে এবং এটি ভবিষ্যতে বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য অবস্থা মোকাবিলায় প্রস্তুতি ও প্রতিক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।

এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য গবেষকেরা হলেন ড. শ্যানন মাজোভিচ, ড. ক্রেইগ জেনস এবং ড. পিটার হল। তাঁরা তিনজনই ওয়াটারলু ইউনিভার্সিটির গবেষক।

এ ছাড়া, বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের—আইসিডিডিআর, বি-এর গবেষকেরাও এতে অংশ নিচ্ছেন। তাঁরা হলেন—মো. আতিক ইকবাল চৌধুরী, মোহাম্মদ জাহিদ হোসেন, ফারজানা আফরোজ, আশরাফুল আলম, শামসুল আরেফিন, মোহাম্মদ জোবায়ের চিশতি, কাজী মুনিসুল ইসলাম এবং আফরুনা রহমান।

 

ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদক নীতির পরিবর্তনের প্রভাব সংক্রান্ত গবেষণা

এ বিষয়ে ড. বার্ডওয়েল বলেন, ‘মাদকের ব্যবহার সংক্রান্ত অধিকাংশ গবেষণা বড় শহরগুলো কেন্দ্রীক। কিন্তু, ছোট শহর ও গ্রামীণ এলাকাগুলোর বাস্তবতা বোঝার জন্য গবেষণা হওয়া জরুরি, যাতে ওয়াটারলু অঞ্চলে এবং অনুরূপ অন্যান্য এলাকায় নীতি নির্ধারণ ও মাদক নিয়ন্ত্রণ কৌশল প্রণয়ন করা যায়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে মাদক ব্যবহারের বিষয়টি অপরাধ নয়, বরং একটি স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। মাদক গ্রহণের বিষয়টিকে অপরাধীকরণের ফলে নেতিবাচক স্বাস্থ্যগত প্রভাব পড়ে এবং সাম্প্রতিক বছরগুলোতে ওয়াটারলু রিজিয়ন পুলিশ সার্ভিস মাদক সংক্রান্ত অপরাধকে কম গুরুত্ব দিচ্ছে। ফলে, মাদকদ্রব্য দখলের অভিযোগ ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।’

বার্ডওয়েলের গবেষণা ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত পুলিশের মাদক সংক্রান্ত কার্যক্রমের পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে এবং জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে পুলিশের হস্তক্ষেপে কী ধরনের বৈচিত্র্য দেখা যাচ্ছে, তাও বিশ্লেষণ করবে।

এ গবেষণা প্রকল্পে বার্ডওয়েলের সঙ্গে রয়েছেন ড. ক্রিস পার্লম্যান ও ড. জেন ল। তাঁরাও ওয়াটারলু ইউনিভার্সিটির। এ ছাড়া টরন্টো ইউনিভার্সিটির ড. ক্যারল স্ট্রাইকও আছেন তাঁদের সঙ্গে। প্রকল্পটি ওয়াটারলু রিজিয়ন পুলিশ সার্ভিস, রিজিয়ন অব ওয়াটারলু পাবলিক হেলথ অ্যান্ড প্যারামেডিক সার্ভিসেস, ওয়াটারলু রিজিয়ন ইন্টিগ্রেটেড ড্রাগ স্ট্র্যাটেজি, ওয়াটারলু রিজিয়ন ড্রাগ অ্যাকশন টিম, ড্রাগ স্ট্র্যাটেজি নেটওয়ার্ক অব অন্টারিও এবং পিভট লিগ্যাল সোসাইটির সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে।

বাংলাদেশসহ অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশে লং কোভিড শনাক্তকরণ এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদক সংক্রান্ত পুলিশের ভূমিকা পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব বিশ্লেষণ—উভয় গবেষণাই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ ও বাস্তবসম্মত সমাধান প্রণয়নে ভূমিকা রাখবে। বিশ্ব জরুরি স্বাস্থ্য অবস্থার প্রস্তুতি, মাদক নীতির পরিবর্তন এবং জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এই গবেষণাগুলো ভবিষ্যতের জন্য পথপ্রদর্শক হতে পারে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।