মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার ধাতব মুদ্রা ও নোট কোয়ারেন্টাইনে রাখবে চীন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৪ · ১ মিনিটে পড়ুন
করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার ধাতব মুদ্রা ও নোট কোয়ারেন্টাইনে রাখবে চীন
লেখার আকার

১৮ই ফেব্রুয়ারি,২০২০ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

করোনাভাইরাসের আতঙ্ক মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে চীনা সরকার। সংক্রমণ ঠেকাতে তাই এবার কাগুজে নোট আর ধাতব মুদ্রা বাজার থেকে তুলে নিচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। হাতবদল হওয়া মুদ্রার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা করছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংক পিপলস’ ব্যাংক অব চায়না জানিয়েছে তুলে নেওয়া মুদ্রা ১৪ দিনের জন্য নির্দিষ্ট জায়গায় রেখে জীবাণুমুক্ত করে আবার ছাড়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বরাত দিয়ে “গার্ডিয়ান” জানায়, মুদ্রার মাধ্যমে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে এগুলো জীবাণুমুক্ত করছে চীন।
কর্মকর্তারা বলেন,” অতিবেগুনী রশ্মি বা উচ্চ তাপমাত্রা ব্যবহার করে জীবাণুমুক্ত করা হবে ইউয়ান। তারপর, অঞ্চলভেদে ভাইরাস প্রকোপ বুঝে সাত থেকে ১৪ দিন ‘কোয়ারেন্টাইনে’ রেখে আবার ছাড়া হবে নোটগুলো।”

তবে সম্প্রতি চীনে নগদ অর্থের তুলনায় মোবাইলের অর্থ লেনদেন বেশি জনপ্রিয় হওয়ায় করোনাভাইরাস ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ কতটুকু কার্যকর হবে, তা স্পষ্ট নয়।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ফ্যান ইয়েফেই গ্রাহকদের সাধ্যমত নতুন নোট সরবরাহ করতে শনিবার ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন।

প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে কেন্দ্রীয় ব্যাংক নতুন ছাপানো নোটের চার বিলিয়ন ইউয়ান সরবরাহ করেছে বলে জানান তিনি। 

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার
নিজস্ব প্রতিবেদক/ হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।