মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
আইসিইউ

বহুল প্রতীক্ষিত ডিএনসিসি করোনা হাসপাতালের কার্যক্রম উদ্বোধন আগামীকাল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ৮:০৮ · ২ মিনিটে পড়ুন
বহুল প্রতীক্ষিত ডিএনসিসি করোনা হাসপাতালের কার্যক্রম উদ্বোধন আগামীকাল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল ২০২১, শনিবার

আগামীকাল (১৮ এপ্রিল ২০২১) দেশের সবচেয়ে বড় ডিএনসিসি করোনা হাসপাতাল কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে। হাসপাতালটিতে স্থাপন করা হয়েছে ১০০ বেডের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), ১১২ বেডের হাই ডিপেনডেনসি ইউনিট (এইচডিইউ) এবং সাধারণ শয্যা থাকছে প্রায় ১ হাজার। এছাড়া রোগীদের জন্য রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ।

ছবিঃ ডিএনসিসি হাসপাতাল

মহাখালী কাঁচাবাজারের (ছয় তলা) এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা ভবনটি ঢাকা উত্তর সিটি করপোরশনের। এতদিন ব্যবহৃত হতো করোনা আইসোলেশন সেন্টার এবং বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাব হিসেবে। এখন ডিএনসিসি করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হলেও পৃথকভাবে চলবে করোনা আইসোলেশন সেন্টার এবং বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাবের কার্যক্রমও।

ছবিঃ প্রতীকী

ডিএনসিসি হাসপাতালের যন্ত্রপাতি ও জনবলসহ অন্যান্য সরঞ্জাম দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অবকাঠামোগত প্রস্তুতির কাজ বাস্তবায়ন করে দিচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পরিচালনা ও ব্যবস্থাপনায় থাকছে আর্মস ফোর্সেস মেডিক্যাল ডিভিশন। হাসপাতালটির বিভিন্ন ফ্লোরে এখনো আইসোলেশন ফ্যাসিলিটি নির্মানের কাজ চলছে। কিন্তু কোভিড রোগীর ক্রমবর্ধমান চাপে যেসব ফ্লোরগুলো প্রস্তুত সেগুলোতে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে।স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ, সরঞ্জামের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন শতাধিক চিকিৎসক ও দুই শতাধিক নার্স।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৬৫৪টি সরকারি এবং ৫০৫৫টি বেসরকারি হাসপাতাল রয়েছে। সরকারি বেসরকারি মিলে আইসিইউ বেড আছে ১২৫০টি। এর মধ্যে ৮০০টির মত আইসিইউ বেড কোভিড রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে। দেশের ২৩টি সরকারি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। বাকী হাসপাতালে চাহিদা পূরণের জন্য রয়েছে প্রায় ১৬ হাজার অক্সিজেন সিলিন্ডার।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভেন্টিলেটরের রোগীর হাতের লেখা – ফলো আপ নিউজ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার গত ১০ অগাস্ট ২০২১, (মঙ্গলবার) প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির ফেসবুক গ্রুপে একজন লাইফ সাপোর্টে থাকা রোগীর হাতের লেখা বিষয়ক একটি পোস্টে চিকিৎসক ডা. মিমি হোসাইন তুলে ধরেছিলেন লাইফ সাপোর্টে থাকা একজন রোগীর অপ্রকাশিত…

১২ আগস্ট ২০২১বিস্তারিত পড়ুন

অন্তরালের গল্প || পর্ব-১

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২০, শনিবার ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী কমান্ড্যান্ট, সিএমএইচ ঢাকা আজকের হঠাৎ বৃষ্টি মনে করিয়ে দিল সেদিন রাতের ঘটনা। গায়ে কাটা দিয়ে ওঠার মতো একুশটি মিনিট। প্রায় দরদর করে ঘাম ঝরছিল আমাদের সবার, শিরঁঁদাড়া দিয়ে বয়ে গিয়েছিল…

১৮ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

রোগীর জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে করোনাক্রান্ত ৫৩ দিন!

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জুন ২০২০, রবিবার ডা. সিরাজুল হক অন্ধকার সুড়ঙ্গ শেষে আশার আলো। এখন অদৃশ্য অণুজীব করোনার বিশাল কুদৃশ্য মহা থাবার কালো কাল। ঘরবন্দি ভোরগুলি আগের মতন রৌদ্রকোজ্জল অনুভূতি বয়ে আনে না।আতংকিত মনে কম্পিত হাতে মোবাইল স্ক্রিন স্ক্রল বা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।